দেশের ৩০০ জেলা করোনা মুক্ত, বাড়ছে আক্রান্তদের দ্বিগুণ হওয়ার সময়, জানালেন হর্ষবর্ধন
করোনার বিরুদ্ধে লড়াই করছে গোটা দেশ। পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। দেশের কম করে ৩০০ টি জেলা করোনা মুক্ত। একইসঙ্গে ১৯৭ টি জেলা নন হটস্পট।
করোনার বিরুদ্ধে লড়াই করছে গোটা দেশ। পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। দেশের কম করে ৩০০ টি জেলা করোনা মুক্ত। একইসঙ্গে ১৯৭ টি জেলা নন হটস্পট। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাঁর আরও দাবি হটস্পট জেলাগুলি নন হটস্পটের দিকে যাচ্ছে।

সংক্রমণ দ্বিগুণ হওয়ার সময় বেড়েছে
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত তিন দিনে সংক্রমণ দ্বিগুণ হওয়ার সময়টা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ১০ থেকে সাড়ে দশদিন হয়েছে। দেশের পরিস্থিতির উন্নতি হচ্ছে। হটস্পট জেলাগুলি নন হটস্পটের দিকে যাচ্ছে।

জেলাগুলির অবস্থার উন্নতি
গত সাত দিনে দেশের ৬৬ টি জেলা থেকে নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি। একইভাবে গত ১৪ দিনে ৪৮ টি জেলা থেকে কোনও পজিটিভ কেস পাওয়া যায়নি। গত ২১ দিনে ৩১ টি জেলা থেকে নতুন কোনও কেস পাওয়া যায়নি।
সব মিলিয়ে দেশে ৩০০ টি জেলা রোগ মুক্ত। পাশাপাশি ১৯৭ টি জেলা নন হটস্পট।

দেশের পরিস্থিতি
সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা ২৭,৮৯২ জন। মৃতের সংখ্যা ৮৭২।

ভিডিও কলে আক্রান্তদের সঙ্গে কথা
স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন এইমসের ট্রমাকেয়ার সেন্টারে। ফোনের ভিডিও কলে তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাধীনদের কাছ থেকে তিনি এইমসের সম্পর্কেও জানতে চান।












Click it and Unblock the Notifications