করোনা ভয়াবহ রূপ নিয়েছে বঙ্গে, তড়িঘড়ি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
করোনা ভয়াবহ রূপ নিয়েছে বঙ্গে, তড়িঘড়ি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
রাজ্যে করোনার বাড়বাড়ন্ত সাংঘাতিক আকার নিচ্ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর এই প্রথম রাজ্যে করোনা সক্রিয়ের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। তাই রাজ্য প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে ছুটি বাতিল করে দিয়েছে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ছুটি বাতিল করা হচ্ছে। প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে হতে পারে। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একাধিক বেড খালি থাকলেও বাস্তবে বেড মিলছে না। এমন অভিযোগ উঠছে। এই ভয়াবহ পরিস্থিততে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, ছুটি বাতিল তো করা হচ্ছেই। নিয়মিত ছুটির দিনেও কাজ করতে হতে পারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। করোনা পরিস্থিতির উপর নির্ভর করেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বিবেচিত হবে। এদিকে করোনা নিয়ে এঅদিন গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্য প্রশাসন।
এই বৈঠকে করোনা রোগীদের বেড বাড়ানো নিয়ে কথা হয়। করোনা হাসপাতাল করা যায় কি না, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। কেননা করোনা যেভাবে বাড়ছে, তার মোকাবিলা করতে স্বাস্য্য পরিকাঠামো আরও জোরদার করা জরুরি। সেইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতো ফ্রন্টলাইনারদের তৈরি রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications