২০০৮ মুম্বই হামলা : আদালতে সাক্ষ্য ডেভিড হেডলির
মুম্বই, ৮ ফেব্রুয়ারি : মুম্বইয়ের একটি আদালতে সাক্ষ্য নেওয়ার পর্ব শুরু হয়েছে ২০০৮ মুম্বই হামলার অন্যতম অপরাধী ডেভিড হেডলির। তাকে ইতিমধ্যে রাজসাক্ষী হিসাবে ঘোষণা করা হয়েছে। [জেনে নিন ২৬-১১ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়]
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দি হেডলির সাক্ষ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রহণ করা হবে। এদিন বেশ কয়েক ঘণ্টা সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। পরে আরও নানা তথ্য সাক্ষ্যের মধ্য দিয়ে সামনে আসবে বলে মনে করা হচ্ছে। [ঠিক কীভাবে ২৬-১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রথম কোনও বাইরের দেশের জঙ্গি ভারতের আইনব্যবস্থার কাছে সাক্ষ্য দিচ্ছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে মুম্বই হামলায় অভিযুক্ত এই লস্কর জঙ্গির সাক্ষ্য দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]
ইতিমধ্যেই হেডলিকে জেরা করে জানা গিয়েছে, এই হামলায় সরাসরি যোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক সেনাবাহিনীর। লস্কর প্রধান হাফিজ সঈদের পরিচালনায় গোটা ঘটনা ঘটানো হয়েছিল বলে উঠে এসেছে। [১৯৯৩ থেকে ২০১৫ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
এদিন হেডলির সাক্ষ্যের পরে আরও নতুন কোনও তথ্য উঠে এলে পাকিস্তান সরকারকে আরও কোণঠাসা করতে বিশেষ সুবিধা হবে ভারতের। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সমস্ত অভিযোগ যেভাবে পাক সেনা ও সরকার উড়িয়ে এসেছে, তার পরে এদিন হেডলির সাক্ষ্য পাক সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্রে বেকায়দায় ফেলবে তাতে সন্দেহ নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications