রাফালে বিতর্কে রাহুলরা কি বিপাকে, সমঝোতাকারী দলের নেতার বয়ানে চাঞ্চল্য
রাফালে ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রকের ডিসেন্ট নোট ফাঁস নিয়ে মুখ খুলনে এয়ার মার্শাল এসবিপি সিনহা। রাফাল চুক্তি নিয়ে ফরাসী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতার জন্য দলকে তৈরি করা হয়েছিল>
রাফালে ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রকের ডিসেন্ট নোট ফাঁস নিয়ে মুখ খুলনে এয়ার মার্শাল এসবিপি সিনহা। রাফাল চুক্তি নিয়ে ফরাসী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতার জন্য দলকে তৈরি করা হয়েছিল তাঁদের প্রধান ছিলেন এসবিপি সিনহা। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন এভাবে রাফালে চুক্তি রূপায়নের প্রক্রিয়াকেই কালিমালিপ্ত করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, 'এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক যে একটি ইংরাজি সংবাদপত্রে যে নোট-কে প্রকাশ করা হয়েছে তাতে মনে হচ্ছে রাফালে চুক্তি রূপায়নের প্রক্রিয়াকেই এবার কলুষিত করার চেষ্টা করা হচ্ছে।' এমনকী যে নোটটি প্রকাশ করা হয়েছে সেখানে প্রতিরক্ষা মন্ত্রীর কোনও মন্তব্য নেই বলে জানিয়েছেন এয়ার মার্শাল এসবিপি সিনহা।
এই সাক্ষাৎকারে এসবিপি সিনহা আরও জানিয়েছেন যে, 'চুক্তি সমঝোতার সময় নোটের কোনও প্রয়োজনই ছিল না। আর এই নোটটি সমঝোতা চালানো দলটা করেওনি। '
'ডিসেন্ট নোটে' এসকে শর্মা বলে একজনের নাম আছে। কিন্তু তিনি সমঝোতাকারী দলের সঙ্গে কোনওভাবেই জড়িত নন। তাহলে কার হয়ে এই এসকে শর্মা চুক্তি করেছিলেন? এটাও সকলের জানা উচিত বলে জানিয়েছেন এসবিপি সিনহা। কিন্তু, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনহোর পারিক্কর এই ডিসেন্ট নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
তৎকালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার সে সময়ই ক্ল্যারিফাই করেছিলেন যে এই চুক্তি রূপায়নের ক্ষেত্রে 'ডিসেন্ট নোটের কোনও দরকারই ছিল না।












Click it and Unblock the Notifications