আসন্ন বাজেটে রেলের তহবিলের ব্যবহারের ওপরই জোর দিতে চান রেলমন্ত্রী
আসন্ন বাজেটে রেলের তহবিলের ব্যবহারের ওপরই জোর দিতে চান রেলমন্ত্রী পীযূষ গোয়াল। অর্থমন্ত্রকের যে কোনও পরিমাণ নগদ সাহায্যেই তিনি খুশি হবেন বলে জানিয়েছেন, তিনি।
আসন্ন বাজেটে রেলের তহবিলের ব্যবহারের ওপরই জোর দিতে চান রেলমন্ত্রী পীযূষ গোয়াল। অর্থমন্ত্রকের যে কোনও পরিমাণ নগদ সাহায্যেই তিনি খুশি হবেন বলে জানিয়েছেন।

আসন্ন বাজেটে রেলকে কী পরিমাণ সাহায্য করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কোনও আভাস দেননি পীযূষ গোয়াল। তবে বাজেটে যা প্রস্তাব করা হয়েছে তা দেওয়া হলেই তিনি খুশি হবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার রেলের হাতে থাকা জমি এবং স্টেশনের ব্যবহারে বর্তমান গাইডলাইনের কিছু পরিবর্তন করতে চায়। এইসব পরিবর্তনের মধ্যে রয়েছে লিজের সময়কাল ৪৫ বছর থেকে বাড়িয়ে ৯৯ বছর করার মতো প্রস্তাবও। কোনও প্রস্তাবের অনুমোদনের দেরিতে রেলকে ক্ষতিপূরণ বহনের প্রস্তাবও রয়েছে।

রেলমন্ত্রী জানিয়েছেন, এইসব পদক্ষেপ গ্রহণ করা হলে, প্রোমোটরদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ানো যাবে। এমন কী রেলের মূল্যও বাড়ানো যাবে বলেও মন্তব্য করেছেন রেলমন্ত্রী। ফলে কেন্দ্রীয় বাজেটের ওপর পিএসইউকে নির্ভর করতে হবে না।
ইন্ডিয়ান রেলওয়েজ ফাইন্যান্স কর্পোরেশন সম্পর্কে তিনি জানান, সামনের দিনগুলিতে সংস্থাটি তাদের কর্মক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছে।
২০১৭-র থেকে আলাদা করে কোনও রেলবাজেট পেশ করা হয় না। সাধারণ বাজেটের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে রেল বাজেট।












Click it and Unblock the Notifications