এনআরসি চালু হলে হারাবেন মুখ্যমন্ত্রীর পদ! বিতর্ক উস্কে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
এনআরসি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার মধ্যেই বিতর্ক উস্কে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
এনআরসি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার মধ্যেই বিতর্ক উস্কে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ত্রিপুরায় এনআরসি চালু হলে, তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ হারাবেন। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায়া ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে বিপ্লব দেব বলছেন, তাঁর বাবা এবং আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছিলেন। তাই ত্রিপুরায় এনআরসি চালু হলে, তিনি মুখ্যমন্ত্রীর পদ হারাবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর বাবা এদেশে এসে সিটিজেনশিপ কার্ড পেয়েছিলেন। তাঁর জন্ম এদেশেই, জানিয়েছেন বিপ্লব দেব।

এনআরসি চালু হলে প্রথমেই যাবে মুখ্যমন্ত্রীর পদ
এনআরসি নিয়ে যদি কারও হারানোর কিছু থাকে, তাহলে সেই তালিকায় তিনিও পড়বেন। জানিয়েছেন বিপ্লব দেব। প্রথমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ তিনি হারাবেন। বলেছেন তিনি।

কালিয়াগঞ্জে প্রচারে গিয়ে মন্তব্য
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন বিপ্লব দেব। সেখানেই তিনি এই মন্তব্য করেছেন।

নোংরা রাজনীতির অভিযোগ
মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় মিশ্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ভিডিওটি নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। তবে পুরো ভিডিওটি দেখলে বোঝা যাবে বিপ্লব দেব এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষেই নিয়েই মন্তব্য করেছেন। জানিয়েছেন মিডিয়া উপদেষ্টা।












Click it and Unblock the Notifications