নোবেল পাওয়ার খবরে ঘুমিয়ে পড়েছিলেন অভিজিৎ! কারণ জানলে অবাক হবেন
নোবেল পুরস্কার পাওয়ার খবর পাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন তিনি। প্রায় ৪০ মিনিট ঘুমিয়ে ছিলেন।
নোবেল পুরস্কার পাওয়ার খবর পাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন তিনি। প্রায় ৪০ মিনিট ঘুমিয়ে ছিলেন। সাংবাদিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কেননা তিনি জানতেন উঠে পড়লেই, তাঁর কাছে একের পর ফোন আসতে থাকবে।

নোবেল পুরস্কার পাওয়ার পরেই তিনি টেলিফোনে সাক্ষাৎকার দেন নোবেল কমিটিকে। তিনি সাধারণত সকালে ঘুম থেকে ওঠেন না। খুব সকালে এই খবর পাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন। কারণ তিনি জানতেন এরপরেই একের পর এক ফোন আসতে থাকবে। যা তার সিস্টেমটাকেই আঘাত করবে। তবে তিনি বেশিক্ষণ ঘুমিয়ে তাকতে পারেননি। কেননা ধন্যবাদ জানিয়ে একের পর এক ফোন তখন আসছিল।
নিজের নোবেল প্রাপ্তিকে বিশেষ বলেই বর্ণনা করেছেন তিনি। নিজের স্ত্রীর সঙ্গে পুরস্কার শেয়ার করে নিয়ে হলেও, নিজের গবেষণা এবং কাজের জায়গায় সহযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি। তবে বেশি ভাল লাগছে নিজের স্ত্রীর সঙ্গে এই পুরস্কার পাওয়ায়।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মনে করেন, নোবেল পুরস্কার সব মানুষের। বহু মানুষ বহু সংগঠন তাঁর কাজের সঙ্গে জড়িয়ে, উল্লেখ করেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি দুটি সংগঠনের কথা উল্লেখ করেছেন। বড় সংখ্যায় গরিব মানুষের সঙ্গে এরা কাজ করে বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications