পকেট কাটতে সুপারি নিয়েছেন! প্রধানমন্ত্রী মোদীর 'সুপারি' মন্তব্যের পাল্টা দিল কংগ্রেস

পয়লা এপ্রিল থেকে বেশ কিছু জরুরি ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। যা নিয়ে এদিন কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, জনগণের পকেট কাটার জন্য সুপারি নিয়েছেন তিনি।

ওষুধের দাম বৃদ্ধি

ওষুধের দাম বৃদ্ধি

প্রকাশিত খবর অনুযায়ী, পয়লা এপ্রিল থেকে ৩৮৪ টি প্রয়োজনীয় ওষুধ এবং ১০০০ টির বেশি ফর্মুলেশনে গড়ে ১১ শতাংশ করে দাম বৃদ্ধি হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরে। বহু মানুষ ওষুধ কিনতে গিয়ে হিমসিম খাচ্ছেন।

খাড়গের নিশানায় মোদী

এদিন একটি টুইটে ওষুধের স্ট্রিপের ছবি দিয়ে কংগ্রেস সভাপতি খাড়গে বলেছেন, মোদীজি আপনি তো জনতার পকেট কাটার সুপারি নিয়েছেন।

ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী

ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী

ভোপালে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর অনুষ্ঠান। সেখান থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে কিছু লোক রয়েছে, যারা ২০১৪ সাল থেকে তাদের সংকল্প নিয়েছে মোদীর ভাবমূর্তি নষ্ট করবে। এজন্য তারা বিভিন্ন লোককে সুপারি দিয়েছে। এই ধরনের লোকেদের কেউ দেশের ভিতরে বসে রয়েছে, আবার কেউ দেশের বাইরে বসে রয়েছে। এইসব লোকেরা ক্রমাগত মোদীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

পাল্টা কী বলেছিলেন কপিল সিবাল

পাল্টা কী বলেছিলেন কপিল সিবাল

প্রধানমন্ত্রী মোদী এই মন্তব্যের পাল্টা আইনজীবী কপিল সিবাল এদিন বলেন, মোদীজির অভিযোগ, তারা মোদীর কবর খুঁড়তে দেশের মধ্যে ও বাইরে চুক্তি করেছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, দয়া করে, সেই সব নাম জানান। ব্যক্তি হোক কিংবা প্রতিষ্ঠা কিংবা কোনও দেষ এটা রাষ্ট্রীয় গোপনীয়তা হতে পারে পারে। এইসব লোকের বিচারের দাবিও করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+