তিনি চৌকিদার হতে চান! দলের সমাবেশে রাহুল জানালেন পরিকল্পনা
এদিনও প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বজায় রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন,তিনি প্রধানমন্ত্রী হতে চান না, চৌকিদার হতে চান।
এদিনও প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বজায় রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না, চৌকিদার হতে চান। রাফালে নিয়ে আক্রমণ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নিদ্রা হারাচ্ছেন। রাহুলের দাবি, রাফালে নিয়ে একাধিক প্রশ্ন তিনি রেখেছেন, কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারেননি নরেন্দ্র মোদী।

দিল্লির তালকোটরা স্টেডিয়ামে দলের সভা। সেই সভাতে বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই লোকসভায় রাফালে নিয়ে আলোচনার প্রসঙ্গ টানের রাহুল। তিনি বলেন, অনিল আম্বানিকে টাকা পাইয়ে দিয়েছেন মোদী। যে টাকা সাধারণ মানুষের। অনিল আম্বানিকে লাভবান করতে প্রতিরক্ষামন্ত্রককেই অন্ধকারের রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন রাহুল।
প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মাকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ তোলেন রাহুল। কংগ্রেসর সভাপতির অভিযোগ, তিনি রাফালে তদন্ত নিয়ে উৎসাহী ছিলেন বলেই সরিয়ে দেওয়া হয়েছে। অলোক বর্মাকে সরানোর সময় নিয়েও প্রশ্ন তোলেন রাহুল।
নিজের সঙ্গে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রীর কথা তুলে ধরেন সভায়। রাহুলের দাবি, পারিক্কর তাঁকে বলেছেন, রাফালে চুক্তি পরিবর্তন করার আগে তার সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
রাহুলের অভিযোগ মোদী মিথ্যা প্রতিশ্রুতি দেন। বছরে কাজের সুযোগ থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলেছিলেন মোদী, উল্লেখ করেন রাহুল।












Click it and Unblock the Notifications