পাশে 'শুধু' রামদেব! মোদী বলতে নরেন্দ্র মোদীকেই চেনেন, আর কী বললেন যোগগুরু

নীরব মোদী নিয়ে বিরোধীরা স্বাভাবিক নিয়মে কড়া আক্রমণ করলেও, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন যোগাগুরু রামদেব। তিনি বলেন, মোদী বলতে তিনি নরেন্দ্র মোদীকেই চেনেন।

নীরব মোদী নিয়ে বিরোধীরা স্বাভাবিক নিয়মে কড়া আক্রমণ করলেও, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন যোগাগুরু রামদেব। তিনি বলেন, মোদী বলতে তিনি নরেন্দ্র মোদীকেই চেনেন। দেশের উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।

পাশে 'শুধু' রামদেব! মোদী বলতে নরেন্দ্র মোদীকেই চেনেন, আর কী বললেন যোগগুরু

নাগপুরে বাবা রামদেব বলেন, অন্য মোদীরা দেশের বদনাম করছে। কিন্তু তিনি তাদের চেনেন না বলেই জানিয়েছেন বাবা রামদেব।

এক সাংবাদিক রামদেবকে দেশের তিন মোদী নিয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএনবি প্রতারণা কাণ্ডের নীরব মোদী এবং আইপিএল কাণ্ডের ললিত মোদী, এই তিন মোদীর জেরে বিপাকে দেশ। সঙ্গে সঙ্গে রামদেব বলেন, তিনি এক মোদীকেই চেনেন। তিনি হলেন নরেন্দ্র মোদী। কিছুটা নিঃশ্বাস নিয়ে রামদেব দাবি করেন, দেশের উন্নতিতে খুব ভাল কাজ করে চলেছে নরেন্দ্র মোদী।

পাশে 'শুধু' রামদেব! মোদী বলতে নরেন্দ্র মোদীকেই চেনেন, আর কী বললেন যোগগুরু

একই উপাধিতে আরও অনেকেই থাকতে পারেন। যাদের মধ্যে দুজন অর্থনৈতিক প্রতারণায় যুক্ত এবং নিরুদ্দেশ। তিনি নিশ্চিত যে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের কার্যকলাপের জন্য নীরব মোদী এবং ললিত মোদীদের শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন রামদেব। অন্য দুই মোদীর পাপের জন্য নরেন্দ্র মোদীকে কখনই দায়ী করা যায় না বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+