কেন তিনিই শুধু গ্রেফতার, প্রশ্ন করে তিহার থেকে টুইট চিদাম্বরমের
তাঁর কাছে কোনও উত্তর নেই, আইএনএক্স মিডিয়া মামলায় কেবল তাঁকেই কেন গ্রেফতার করা হয়েছে। পি চিদাম্বরমের টুইটার অ্যাকাউন্ট থেকে সোমবার এমনটাই টুইট করা হয়েছে।
তাঁর কাছে কোনও উত্তর নেই, আইএনএক্স মিডিয়া মামলায় কেবল তাঁকেই কেন গ্রেফতার করা হয়েছে। পি চিদাম্বরমের টুইটার অ্যাকাউন্ট থেকে সোমবার এমনটাই টুইট করা হয়েছে। যেসব অফিসাররা ফরেন এক্সচেঞ্জ প্রমোশন বোর্ডের ছাড় দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিলেন তাদের কথাও উল্লেখ করেছেন চিদাম্বরম।

পরের একটি টুইটে চিদাম্বরম বলেছেন, কেননা কোনও অফিসারই কোনও ভুল কাজ করেননি। তাঁদের কাউকে গ্রেফতার করা হোক তা তিনি চান না বলেও টুইটে জানিয়েছেন চিদাম্বরম।
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তিহার জেলে বন্দি রয়েছেন আইএনএক্স মিডিয়া মামলায়। দিল্লির বিশেষ আদালত ৫ সেপ্টেম্বর চিদাম্বরমকে তিহার জেলে পাঠায়। তাঁর জেল হেফাজত হয়েছে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
No officer has done anything wrong. I do not want anyone to be arrested.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 9, 2019
প্রথম টুইটে চিদাম্বরম নিজের অবস্থান সম্পর্কে জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তার তরফ থেকে পরিবারের সদস্যরা সেই টুইট করেছেন।












Click it and Unblock the Notifications