রানির ভাষায় এফআইআর-এ হবে না তদন্ত, 'ফরমান' পড়শি রাজ্যের পুলিশের
বিহারে গিয়ে বিপদে পড়ে থানায় এফআইআর করতে গিয়েছেন। কিন্তু তার আগে একটু ভাববেন। কেননা ইংরেজি নয়, হিন্দিতেই আপনাকে এফআইআর করতে হবে। মুঙ্গেরে পুলিশকর্মীর আজব বয়ানে অবাক অনেকেই।
বিহারে গিয়ে বিপদে পড়ে থানায় এফআইআর করতে গিয়েছেন। কিন্তু তার আগে একটু ভাববেন। কেননা ইংরেজি নয়, হিন্দিতেই আপনাকে এফআইআর করতে হবে। মুঙ্গেরে পুলিশকর্মীর আজব বয়ানে অবাক অনেকেই।

বিহারের মু্ঙ্গের জেলার একটি থানার স্টেশন হাউস অফিসার স্থানীয় আদালতে জানিয়েছেন, ইংরেজিতে করা এফআইআর-এ তিনি কোনও ব্যবস্থা নিতে পারবেন না। কেননা সেই থানায় কেউই রানির ভাষা ঠিকঠাক জানেন না। সেই জন্যই ইংরেজিতে করা কোনও এফআইআর-এর তদন্ত করা কঠিন।
শুনতে খারাপ লাগলেও, গোবলয়ের এই রাজ্যের মুঙ্গেরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ রেহমান ওই স্টেশন হাউস অফিসারকে জানিয়েছেন, কোতয়ালি পুলিশ স্টেশনের কেউই ইংরেজি জানেন না, তাই এফআইআর-এর ওপর কোনও ব্যবস্থা নিতে হবে না।
সূত্রের খবর, মুঙ্গেরের সিজেএম পুলিশকে অভিযোগের ওপর ( নং ৪৯৯সি/১৭) এফআইআর দায়ের করতে বলেন। গুরগাঁও-এর এক কন্ট্রাক্টর মহেন্দ্র সিং হায়দরাবাদের কোম্পানির সিইও ওয়াই কিরেণ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
কন্ট্রাক্টর মহেন্দ্র সিং-এর অভিযোগ, মুঙ্গেরে গঙ্গার ওপর ব্রিজের কাজের জন্য হায়দরাবাদের কোম্পানিটি ৩০ লক্ষ টাকা বকেয়া রেখেছে।
মুঙ্গেরের সিজেএম পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেন। কিন্তু পাঁচ মাসেও থানা বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থাই নেয়নি। এমনটাই জানিয়েছেন অভিযোগকারী আইনজীবী শশীশেখর সিং।
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সিজেএম থানার স্টেশন হাউস অফিসারকে কারণ দর্শানোর নোটিস ধরান। এবং মুঙ্গেরের ডিআইজি বিকাশ বৈভবকে অভিযুক্ত স্টেশন হাউস অফিসার শ্রীরাম চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে বলেন।
অভিযুক্ত স্টেশন হাউস অফিসার শ্রীরাম চৌধুরী আদালতকে বলেন, সেই থানার কেউই ইংরেজি না জানায়, মামলাটির তদন্ত করা কঠিন।
মুঙ্গেরের ডিআইজি মামলাটি তদন্তে নির্দেশ দিয়েছেন। কিন্তু সঙ্গে এও বলেছেন, স্টেশন হাউস অফিসারের এফআইআর-এর হিন্দি অনুবাদ পাওয়া উচিত ছিল।












Click it and Unblock the Notifications