রহস্যজনকভাবে নিখোঁজ এইচডিএফসি-র ভাইস চেয়ারম্যান ! উদ্ধার রক্তমাখা গাড়ি
৬০ ঘন্টা পরেও খোঁজ মিলল না এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ কিরণ সিংভির। মুম্বইয়ের কমলা মিলসের অফিস থেকে বাড়ি ফেরার সময় বুধবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তিনি।
৬০ ঘন্টা পরেও খোঁজ মিলল না এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ কিরণ সিংভির। মুম্বইয়ের কমলা মিলসের অফিস থেকে বাড়ি ফেরার সময় বুধবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তিনি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় নভি মুম্বইয়ে পাওয়া গিয়েছে। গাড়ির আসনের ওপর মিলেছে রক্তের দাগ।

স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে মালাবার হিলসে থাকতেন এইচডিএসফি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ কিরণ সিংভি। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তাঁর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পরের দিন নভি মুম্বইয়ে পাওয়া যায়।
পুলিশের তরফে মুম্বইয়ের এনএম যোশী মার্গ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের প্রাথমিক অনুমান সিদ্ধার্থ কিরণ সিংভিকে অপহরণ করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে যেমন স্বাভাবিক সময়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনই সন্ধে সাড়ে সাতটা অফিস থেকেও বেরোন বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক ও এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি পায়ে হেঁটে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু কমলা মিলস এলাকা থেকে গাড়ি নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, কমলা মিলস-এর অফিস থেকে বেরনোর আগেই সিদ্ধার্থ কিরণ সিংভির ফোনের সুইচ অফ ছিল। তাঁর কল ডেটা রেকর্ড পরীক্ষা করেও দেখা গিয়েছে, ফোনের শেষ লোকেশন ছিল কমলা মিলস এলাকায়। স্বামীর কোনও খোঁজ না পেয়ে এবং ফোনে যোগাযোগ করতে না পেরে রাত দশটা নাগাদ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন স্ত্রী।
বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় আইরোলির সেক্টর- ১১ থেকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মুম্বই, নভি মুম্বই, থানের সব থানায় ওয়ারলেস ম্যাসেজ পাঠানো হয়েছিল। এরপর আইরোলি পুলিশের তরফ থেকে সিংভির মারুতি ইগনিস গাড়িটি উদ্ধার করা হয়।
এইচডিএফসি-র ভাইস প্রেসিডেন্টকে উদ্ধারে সবরকমের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শহরের অ্যাডিশনাল পুলিশ কমিশনার রবীন্দ্র শিসভে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications