১০০ বিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করে দেশে তৃতীয় স্থানে এইচডিএফসি

১০০ বিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করে দেশে তৃতীয় স্থানে এইচডিএফসি

বিশ্বের তাবড় অর্থনৈতিক সংস্থাগুলির তালিকায় এবার জায়গা করে নিলো এইচডিএফসি ব্যাংক। বৃহস্পতিবার এইচডিএফসি ব্যাংকের বাজারদর ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পর এখন তারা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক সংস্থা গুলির তালিকায় ২৬তম স্থানে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।

১০০ বিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করে দেশে তৃতীয় স্থানে এইচডিএফসি

বর্তমানে দেশের মধ্যেও এইচডিএফসি তৃতীয় সংস্থা, যারা ১০০ বিলিয়ন ডলার বাজারমূল্য অতিক্রম করলো। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ও টাটা কনসালটেন্সি সার্ভিসেস। যাদের বাজার মূল্য যথাক্রমে ১৪০.৭৪ এবং ১১৪.৬০ বিলিয়ন ডলার ।

ব্লুমবর্গ নামে একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গেছে সাড়া বিশ্বে এরকম ১১৯ টি বেসরকারি সংস্থা রয়েছে যাদের বাজার মূল্য ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। সেই তালিকায় ১১০ তম স্থানে জায়গা করে নিয়ে এইচডিএফসি ব্যাংক। ভারতের ব্যাঙ্কিং সেক্টরে এইচডিএফসি বর্তমানে একটা নতুন মাইলস্টোন অতিক্রম করলো বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

এটি লক্ষণীয় যে এইচডিএফসি ব্যাঙ্ক ধারাবাহিকভাবে ভালো ফল করে নিজেদের বাজার দখলের পরিমাণ ২০-২২ শতাংশ বৃদ্ধি করেছে। উৎপাদনশীলতা এবং নয়া প্রযুক্তির ব্যবহারের ফলে তাদের লাভের পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত নভেম্বরে প্রথম বারের জন্য এইচডিএফসি ব্যাংক ৭লক্ষ কোটি টাকার মূল্যের বাজার দখল করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+