'বিজেপি কতদিন টেকে আমি দেখে নেব', কর্ণাটকে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে হুমকি মুখ্যমন্ত্রীর
য়েকদিন আগে থেকেই জেডিএস- কংগ্রেস জোট সরকারের আয়ু কমে আসার দিকে হাঁটতে শুরু করে কর্ণাটকে। কন্নড়ভূম দখলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বিজেপি। এমন এক পরিস্থিতিতে কুমারস্বামী চরম তোপ দাগেন বিজেপির বিরুদ্
য়েকদিন আগে থেকেই জেডিএস- কংগ্রেস জোট সরকারের আয়ু কমে আসার দিকে হাঁটতে শুরু করে কর্ণাটকে। কন্নড়ভূম দখলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বিজেপি। এমন এক পরিস্থিতিতে কুমারস্বামী চরম তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে।

কুমারস্বামীর হুঁশিয়ারি
নিজের মুখ্যমন্ত্রিত্বের সময়কালের আগেই শেষ তখত থেকে সরতে হচ্ছে কুমারস্বামীকে। কর্ণাটেক জেডিএস-বিজেপি জোটের এমন হার কার্যত মেনে না নিতে পেরে ক্ষোভে ফুঁসছেন তিনি। আর সেই ক্ষোভের জেরে কুমারস্বামীর বক্তব্য, 'এই সমস্ত ঘটনা ঘটিয়ে কতদিন পর্যন্ত বিজেপি টেকে আমি দেখে নেব।'

কুমারস্বামী ও ডেডলাইন
কর্মাটকের রাজ্যপাল বাজুভাই বালা এদিন সাফ জানিয়ে দেন শুক্রবার দুপুর দেড়টার মধ্যে সরকারকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ফলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছে ডেডলাইন, ১৯ জুলাই দুপুর দেড়টা পর্যন্ত।

রাতে মসালা দোসা!
কর্ণাটকে আস্থাভোটের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে ধরনায় সেখানের বিজেপি বিধায়করা। রাতে বিজেপি বিধায়কদের জন্য ডিনারে মাসালা দোসার আয়োজন অবশ্য করে দেয় ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস সরকারই। অন্যদিকে, এদিন সকালে বিজেপি বিধায়কদের সঙ্গে বসেই ব্রেকফাস্ট সারতে দেখা যায় কংগ্রেসের উপমুখ্যমন্ত্রীকে।












Click it and Unblock the Notifications