Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুমারস্বামীর শপথ গ্রহণ লাইভ: মুখ্যমন্ত্রী পদে শপথ কুমারস্বামীর, সাক্ষী হলেন সনিয়া-মমতা-রাহুল-মায়াবতী

আজ বিকেল ৪.৩০টায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এইচডি কুমারস্বামী। বেঙ্গালুরুতে রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব।

আজ বিকেল ৪.৩০টায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এইচডি কুমারস্বামী। বেঙ্গালুরুতে রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব। শপথ গ্রহণে হাজির হতে আসছেন তাবড় তাবড় সব রাজনৈতিক ব্যক্তিত্ব। এঁদের দলে যেমন আছেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, তেমনি আছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বামনেতা সীতারাম ইয়েচুরি, লালু-র ছোট ছেলে তেজস্বী যাদবরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে অনেকে মোদী বিরোধী জোটে শক্তি প্রদর্শনের মঞ্চ বলেও ব্যাখ্যা করছেন।

মোদী বিরোধী শক্তির জমায়েত আজ বেঙ্গালুরুতে

ইতিমধ্যে মঙ্গলবার রাতের মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে কুমারস্বামী সরকারের সদস্যদের নাম। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেসের জি পরমেশ্বর। অধ্যক্ষ হচ্ছেন কংগ্রেসের কে আর রমেশ কুমার। মন্ত্রিসভার ৩৪টি পদের মধ্যে ২২টি কংগ্রেসের ঝুলিতে গিয়েছে বলে খবর।

May 23, 2018, 4:46 pm IST

শপথ গ্রহণের পর অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন এইচডি কুমারস্বামী।
May 23, 2018, 4:44 pm IST

শপথ গ্রহণের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত এইচডি দেবগৌড়া।
May 23, 2018, 4:43 pm IST

উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের জি পরমেশ্বর।
May 23, 2018, 4:42 pm IST

রাগ ভুলে যাও!- কুমারস্বামীর হাতে ফুলের বোকে তুলে দিয়ে কি এমনই বার্তা দিলেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা?
May 23, 2018, 4:41 pm IST

অখিলেশ যাদবের সঙ্গে কুমারস্বামীর শপথগ্রহণে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়।
May 23, 2018, 4:39 pm IST

মায়াবতীর সঙ্গে আলাপচারিতায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন রাহুল।
May 23, 2018, 4:37 pm IST

কুমারস্বামীর শপথ গ্রহণে মায়াবতী, সনিয়া, রাহুল গান্ধী।
May 23, 2018, 4:19 pm IST

থেমেছে প্রাকৃতিক দুর্যোগ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠান।
May 23, 2018, 3:58 pm IST

'আমরা কেউ অখুশি নই, আমাদের সরকার ক্ষমতায় আসছে, আমি কখনই বলিনি যে আমি মুখ্যমন্ত্রী হতে চাই।'- প্রতিক্রিয়া কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমারের।
May 23, 2018, 3:52 pm IST

বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি, কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিলম্বের শঙ্কা।
May 23, 2018, 3:41 pm IST

কুমারস্বামীর শপথ গ্রহণের আগে গোলটেবিল বৈঠকে সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু।
May 23, 2018, 1:48 pm IST

কর্ণাটকে আজ পালিত হচ্ছে বিজেপি-র 'অ্যান্টি ম্যান্ডেট' কর্মসূচি, বেঙ্গালুরুতে এই কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি নেতা ও সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
May 23, 2018, 1:45 pm IST

এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে তাঁরা বেঙ্গালুরু এসেছেন এবং সেইসঙ্গে কর্ণাটকের মুখ্মন্ত্রীর পাশে থাকাটাই লক্ষ বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্য়া ও চন্দ্রবাবু নাইডু।
May 23, 2018, 1:40 pm IST

বেঙ্গালুরুতে পৌঁছে তুতিকোরিনের হিংসা এবং পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় টুইটে নিন্দা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
May 23, 2018, 1:38 pm IST

বেঙ্গালুরুতে পৌঁছেই গতরাতে কুমারস্বামী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন হবু মুখ্যমন্ত্রীর।
May 23, 2018, 12:39 pm IST

গতরাতে বৈঠক সেরে বেরনোর পথে কংগ্রেস বিধায়ক কে সি বেনুগোপাল, তিনি জানান ৩৪ জনের ক্যাবিনেটে ২২জন মন্ত্রী পাবে কংগ্রেস, ১২ জন মন্ত্রী জেডিএস-এর।
May 23, 2018, 12:24 pm IST

জেডিএস প্রধান কুমারস্বামীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে ঘিরে বেঙ্গালুরুর বিভিন্ন স্থানে শুরু হয়েছে এমনই সেলিব্রেশন।
May 23, 2018, 12:22 pm IST

সকাল থেকে কুমারস্বামীর বাড়ির সামনে এমনই ছবি দেখা গিয়েছে, বলতে গেলে যেন উৎসবের চেহারা নিয়েছে বেঙ্গালুরুতে।
May 23, 2018, 12:02 pm IST

'সরকার গড়লে জনগণের সেবার যা যা প্রতিশ্রুতি দিয়েছি তাকে নিশ্চিত করব, কৃষকদের উন্নতি আমার প্রাথমিক লক্ষ', মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে বললেন কুমারস্বামী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+