কর্নাটকে ১০-১৫টি জেলের প্রয়োজন হবে! মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে বললেন কুমারস্বামী
কুমারস্বামী বলেন, বিজেপি নেতাদের দুর্নীতি যদি সামনে আসে তবে কর্নাটকে ১০-১৫টি জেল ভরে যাবে। বিজেপি নেতাদের তিনি এই মর্মে হুমকি দিয়েছেন একপ্রকার।
আপ নেতা মণীশ সিসোদিয়াকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতিতে। তারপরই বিভিন্ন রাজ্য থেকে প্রতিবাদে গর্জে উঠছেন বিরোধী দলের নেতারা। মণীশ মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন কর্নাটকের জেডিএস নেতা কুমারস্বামীও।

কুমারস্বামী বলেন, বিজেপি নেতাদের দুর্নীতি যদি সামনে আসে তবে কর্নাটকে ১০-১৫টি জেল ভরে যাবে। বিজেপি নেতাদের তিনি এই মর্মে হুমকি দিয়েছেন একপ্রকার। আপ নেতা মণীশ সিসোদিয়া যিনি শিক্ষা, অর্থ এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকে গ্রেফতারের পরই প্রতিবাদের ঝড় উঠেছে।
সিবিআই আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর জেডিএস নেতা এইচডি কুমারস্বামী বলেন, এই কাজ যদি কর্নাটকে শুরু করা হয় তবে বিজেপি নেতাদের জন্য ১০-১৫টি নতুন কারাগার লাগবে। দিল্লির সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়াকে গ্রেফতার প্রসঙ্গে কুমারস্বামী বলেন, তাঁর গ্রেপ্তারের পিছনে একটি রাজনৈতিক নাটক রয়েছে।
কুমারস্বামী বলেন, মণীশ সিসোদিয়াকে যে মর্মে গ্রেফতার করা হয়েছে, ওই একই অভিযোগে যদি তদন্ত হয়, তবে ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। আর বিজেপি নেতাদের জেলে রাখতে গেলে রাজ্যে আরও কারাগার তৌরি করতে হবে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, যেখানে জেডিএস নেতা স্থানীয় ভাষায় কর্নাটকের একটি সমাবেশে ভাষণ দিচ্ছেন। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।
দিল্লির আবগারি নীতি বাতিল সংক্রান্ত অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সিসোদিয়াকে। তারপর তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কোনো পদে ফিরবেন না। মণীশ সিসোদিয়াকে ফের আদালতে পেশ করা হবে ১০ মার্চ। ওইদিন তাঁর জামিন মামলার শুনানি হবে।
আম আদমি পার্টির নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন আটটি বিরোধী রাজনৈতিক দলের ৯-জন শীর্ষ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল-সহ ৯ জন বিরোধী নেতা অন্যায় গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন। ইডি ও সিবিআই তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন তাঁরা।
আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়ার গ্রেফতার নিয়ে রাজনৈতিক যুদ্ধে শামিল হয়েছে আটটি বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন দিল্লির আপ সরকারের। কেজরিওয়ালের সঙ্গে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন এই তালিকায়। চার মুখ্যমন্ত্রী ছাড়াও রযেছেন আরও পাঁচ বিরোধী দলের পাঁচ নেতা। তাঁরা হলেন- ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বিরোধী দলের নেতারা এই চিঠিতে স্বাক্ষর করলেও, কংগ্রেস দূরে থেকেছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications