আলিঙ্গন বদ্ধ হবেন না বিজেপি কিংবা ইয়েদুরিয়াপ্পার সঙ্গে!বিজেপিকে সমর্থনের কারণ ব্যাখ্যা কুমারস্বামীর

তিনি বিজেপি কিংবা মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার সঙ্গে আলিঙ্গন বদ্ধ হবেন না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতাদল সেকুলার নেতা এইচডি কুমারস্বামী।

তিনি বিজেপি কিংবা মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার সঙ্গে আলিঙ্গন বদ্ধ হবেন না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতাদল সেকুলার নেতা এইচডি কুমারস্বামী। ব্যাঙ্গালোর প্রেস ক্লাব এবং ব্যাঙ্গালোর রিপোটার্স গিল্ড আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

 আলিঙ্গন বদ্ধ হবেন না বিজেপি কিংবা ইয়েদুরিয়াপ্পার সঙ্গে!বিজেপিকে সমর্থনের কারণ ব্যাখ্যা কুমারস্বামীর

জেডিএস নেতা মনে করেন, যদি মধ্যবর্তী নির্বাচন হয় তাহলেও হাং অ্যাসেম্বলি হবে। তিনি চান না বিজেপি সরকার পড়ে যাক। নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের বড় অংশের মানুষ এই মুহুর্তে বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত। তিনি সেই বিপর্যস্ত মানুষের পাশেই দাঁড়াতে চান। যদি কংগ্রেস সরকারও থাকত, তাহলেই তিনি এই কাজই করতেন।

তবে বিজেপির সঙ্গে কোনও জোটের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন কেসের কারণেই তিনি বিজেপির প্রতি নরম মনোভাব নিচ্ছেন, এই অভিযোগও তিনি উড়িয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ সত্ত্বেও তিনি বিজেপি থেকে দূরে রয়েছেন বলে জানিয়েছেন কুমারস্বামী। ২০০৬ সালে তাঁর বিজেপির সঙ্গে যাওয়া নিয়ে বাবা অর্থাৎ এইচডি দেবেগৌড়া অসন্তুষ্ট হয়েছিলেন বলেও জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+