স্কুলে ক্যাম্পাসিং : দ্বাদশ শ্রেণি পাশ করেই চাকরি মিলবে এই তথ্যপ্রযুক্তি সংস্থায়
ভারতের চতুর্থ বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা এইচসিএল এজন্য সরাসরি স্কুলে স্কুলে ক্যাম্পাসিং আয়োজনের পরিকল্পনা নিয়েছে। তবে চাকরি পেতে বোর্ডের পরীক্ষায় পড়ুয়াদের পেতে হবে ৮৫ শতাংশ নম্বর।
বেঙ্গালুরু, ২৪ মার্চ : এবার দ্বাদশ শ্রেণি পাশ করেই হাতে, এইচসিএল-এ চাকরির অ্যাপয়োন্টমেন্ট লেটার পেতে চলেছেন অনেকে। ভারতের চতুর্থ বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা এইচসিএল এজন্য সরাসরি স্কুলে স্কুলে ক্যাম্পাসিং আয়োজনের পরিকল্পনা নিয়েছে।
এতদিন পর্যন্ত কলেজে বিভিন্ন সংস্থার ক্যাম্পাসিং এর মাধ্যমে কলেজ পাশ করার পর পড়ুয়ারা চাকরি পেতেন। এবার সেই রীতিকে ছাপিয়ে গিয়ে, সোজাসুজি স্কুলগুলি থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চালু করতে চলেছে এইচসিএল। দ্বাদশ শ্রেণির বিজ্ঞানবিভাগের ছাত্র ছাত্রীদের সরাসরি স্কুল থেকে চাকরিতে নিয়োগ করে, তাদের আলাদা তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেবে বলে ঠিক করেছে এইচসিএল।

মনে করা হচ্ছে এইচসিএল তার প্রতিযোগী সংস্থাগুলিকে টক্কর দিতেই এই প্রক্রিয়া চালু করতে চাইছে। স্কুলগুলি থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী নিয়োগ করা হচ্ছে সংস্থায় , তাদের বেতন বার্ষিক ১.৮ লাখ টাকা ধার্য করা হয়েছে। তবে চাকরি পেতে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পড়ুয়াদের পেতে হবে ৮৫ শতাংশ নম্বর। সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের পেতে হবে ৮০ শতাংশ নম্বর।
পরীক্ষামূলকভাবে মাদুরাইতে এই ধরণের নিয়োগ প্রক্রিয়া চালু করেছে এইচসিএল। যে প্রক্রিয়াতে প্রায় ১০০ জন দ্বাদশ শ্রেণি পাশ পড়ুয়াকে নিযুক্ত করার পরিকল্পনা নিয়েছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। পরিকল্পনার অংশ হিসাবে চাকরি করতে করতে পড়ুয়ারা, বিএসসি পাশও করতে পারবেন। তবে এই ডিগ্রি শুধু মাত্র তাঁরা পাবেন এসএসএন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই।












Click it and Unblock the Notifications