৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন
বিশ্ব পরিস্থিতির টানাপোড়েনের প্রভাব গ্যাস পরিষেবাতেও এবার পড়তে শুরু করেছে। সরবরাহের সম্ভাব্য চাপের কথা মাথায় রেখে গ্যাস বিতরণকারী সংস্থাগুলি দেশে এলপিজি সংযোগ নিয়ে নতুন করে কড়া নজরদারি শুরু করেছে। এর কারণে অনেক পুরনো এবং নিষ্ক্রিয় সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুসারে, যেসমস্ত গ্রাহকরা টানা ৯ মাস অথবা তার বেশি সময় ধরে একটি সিলিন্ডারও রিফিল করেননি, তাঁদের সংযোগ 'সাসপেন্ড' তালিকায় রাখা হচ্ছে। সংস্থাগুলির মতে, এতে ভুয়ো অথবা অব্যবহৃত সংযোগ চিহ্নিত করা অনেকটাই সহজ হবে এবং সেইসঙ্গে গ্যাসের অপব্যবহারও কমানো যাবে। পাশাপাশি, সীমিত সরবরাহের মধ্যে যে সমস্ত গ্রাহকদের প্রকৃত প্রয়োজন রয়েছে তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াও অনেকটা সহজ হবে।
তবে, এই সিদ্ধান্তের কারণে যাঁদের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের দুশ্চিন্তার কিছু নেই। খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করার পরেই আবার পরিষেবা চালু করা যাবে। যে গ্রাহকের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে তাঁকে নিজের গ্যাস এজেন্সিতে গিয়ে নতুন করে KYC ফর্ম পূরণ করতে হবে। সেই সঙ্গে আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের কপি জমা দিতে হবে। পরিচয় যাচাইয় করার জন্য বায়োমেট্রিক অথবা ফেস ভেরিফিকেশনও করতে হতে পারে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই সমস্ত তথ্য আপডেট হয়ে যাবে। তারপর গ্রাহকরা আগের মতো করেই সহজে সিলিন্ডার বুক করতে পারবেন।
সংশ্লিষ্ট মহলের মতে, গ্যাস পরিষেবাকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করার জন্য এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications