Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hathras Stampede Incident: শোকস্তব্ধ দেশ, শোকপ্রকাশ রাষ্ট্রপতির, যোগীর সঙ্গে কথা বললেন মোদী

Hathras Stampede Incident: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে! ইতিমধ্যে ১০০ পেরিয়ে গিয়েছে সংখ্যা। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় সে রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

এই অবস্থায় (Hathras Stampede Incident) মৃতের সংখ্যা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কিত প্রশাসনিক আধিকারিকরা। তবে ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ সমাজের একাধিক ব্যক্তিত্ব।

Narendra Modi

  • Hathras Stampede Incident: শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মুর্মু-মোদী

রঘটনায় (Hathras Stampede Incident) শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখছিলেন। সেই সময় এই ঘটনা সামনে আসে। কার্যত বক্তব্য থামিয়ে এই এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, হাথরসের ঘটনা সামনে আসছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবর আসছে।

ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। সবাইকে সাহায্য করা হবে। গোটা পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলেও বার্তায় জানান প্রধানমন্ত্রী। এমনকি পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও কথা বলেন।

অন্যদিকে দুর্ঘটনায় (Hathras Stampede Incident) নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোক জানিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতা।

এই ঘটনায় (Hathras Stampede Incident) শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখছেন, উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাথরাসের ঘটনায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর ঘটনায় যোগী সরকারকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। এক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকার কি করছিল? প্রশ্ন তাঁর।

শোক জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিজনের প্রতি সমবেদনা। পাশাপাশি এক্স হ্যান্ডেলেও বার্তা দিয়েছেন রাহুল। যেখানে ইন্ডি জোটের সমস্ত সদস্যদের উদ্ধারকাজে সাহায্যের আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে মৃত এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+