Hathras Stampede: হাতরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় বড় পদক্ষেপ! SIT রিপোর্টের পরে একের পর এক আধিকারিক সাসপেন্ড
Hathras Stampede: দোসরা জুলাই মঙ্গলবার উত্তর প্রদেশের হাথরাসে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনায় এসআইটি রিপোর্টের পরে যোগী সরকার বড় পদক্ষেপ নিয়েছে। এই ঘটনায় একের পর এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাথরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় সিট তিনশো পাতার রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার কথা বলা হয়েছে। তারপরেই স্থানীয় সহকারী জেলাশাসক, সিও, তহসিলদার-সহ ছয় আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

- কারা বয়ান দিয়েছেন
সিটের তিনশো পাতার রিপোর্টে ১২৫ জনের বক্তব্য রেকর্ড করার কথা বলেছে। তাঁদের মধ্যে রয়েছেন হাথরাসের জেলাশাসক, আশিস কুমার, পুলিশ সুপার নিপুন আগরওয়াল, সহকারী জেলাশাসক সিও সিকান্দ্রা রাও এবং দোসরা জুলাই সৎসঙ্গের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, সহকারী জেলাশাসক সৎসঙ্গের অনুমতি দিয়েছিলেন।
- নাম নেই ভোলে বাবার
সিটের রিপোর্টে সৎসঙ্গের আয়োজনকারী কমিটিকেও নিশানা করা হয়েছে। সেখানে অনেকের নাম থাকলেও ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে সাকার বিশ্ব হরির নাম উল্লেখ করা হয়নি।
- রিপোর্টে কী উঠে এল?
তথ্য প্রমাণের ভিত্তিতে দুর্ঘটনার জন্য অনুষ্ঠানের আয়োজকদের প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। তবে দুর্ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্রের কথা অস্বীকার করা যাচ্ছে না, এমনটাও বলা হয়েছে। সেই কারণে সুষ্ঠু তদন্তের দরকার।
সিট মনে করছে, ১২১ জনের পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানের আয়োজক এবং তহসিলস্তরের প্রশাসন দোষী। ঘটনার সময় উপস্থিত থাকা সহকারী জেলাশাসক, সিও, তহসিল দার, পরিদর্শন, ফাঁড়ির ইনচার্জরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।
তদন্তে এও উঠে এসেছে সহকারী জেলাশাসক সিকান্দ্রা রাও ঘটনাস্থল পরিদর্শন না করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছিলেন। এছাড়াও তিনি অনুষ্ঠানের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরকারিভাবে কিছু জানাননি।
এসআইটি রিপোর্টে যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে, যোগী সরকার দ্রুত ডেপুটি ম্যাজিস্ট্রেট-সহ ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। সরকারি তরফে ওই ছয়জনকে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে।
সিটের রিপোর্টে বলা হয়েছে, অনুমতি নেওয়ার সময় প্রয়োজনীয় অনেক কিছুই জানাননি আয়োজকরা। ইনুমতি নেওয়ার ক্ষেত্রে প্রয়োজ্য শর্তগুলোও মানা হয়নি। আয়োজকদের সঙ্গে যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, তাঁদের বিশৃঙ্খলা ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে, আয়োজক কমিটি পুলিশের সঙ্গে দুর্ববহার করেছে। স্থানীয় পুলিশকে ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications