হাথরাসে নির্যাতিতার পরিবারকে হুমকি জেলাশাসকের, ভাইরাল ভিডিওয় ফাঁস যোগী সরকারের চক্রান্ত

হাথরাসে নির্যাতিতার পরিবারকে হুমকি জেলাশাসকের, ভাইরাল ভিডিওয় ফাঁস যোগী সরকারের চক্রান্ত

একদিকে উত্তর প্রদেশ পুলিস দাবি করে চলেছে ধর্ষণ হয়নি হাথরাসের কিশোরীর। অন্যদিকে নির্যাতিতার বাড়িতে গিয়ে রীতি মত হুমকি দিচ্ছেন জেলা শাসক। ভাইরাস হয়ে গিয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে জেলাশাসক নির্যাতিতার বাড়ির উঠোনে বসে রীতিমত হুমকির সুরেই বলছেন, সাংবাদিকরা এখন আছেন পরে চলে যাবেন। আপনাদের এখানেই থাকতে হবে। এই নিয়ে বেশি কথা বললে সরকারের টাকা হাতে নাও আসতে পারে।

হাথরাসে নির্যাতিতার পরিবারকে হুমকি জেলাশাসকের

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও জেলা শাসকের বিরুদ্ধে হুমকি দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। দুই দিক থেকে চাপ তৈরি করা হচ্ছে হাথরাসের নির্যাতিতার উপর। অন্যদিকে আবার উত্তর প্রদেশ পুলিসের এডিজি দাবি করেছেন ফরেন্সিক রিপোর্টে নাকি ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। ফরেন্সিক রিপোর্টে কিশোরীর শরীরে কোনও শুক্রাণু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এডিজি।

নির্যাতিতা কিশোরীর বাবা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন সরকারি আধিকারিকরা তাঁদের উপর ক্রমাগত চাপ তৈরি করে চলেছে। যোগী সরকারকে নিশানা করে সুরজেওয়ালা অভিযোগ করেছেন এখানেই ফাঁস হয়ে গিয়েছে যোগীর শাসনের আসল সত্যিটা। এদিকে আজ হাথরাস যাওয়ার পথে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+