হাথরাস মামলায় এলাহাবাদ হাইকোর্টের বড় পদক্ষেপ ,রিপোর্ট তলব যোগী প্রশাসনের কাছ থেকে
এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ এদিন হাথরাস মামলায় উত্তর প্রদেশের পুলিশ ও প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করল। উল্লেখ্য, আদালত এদিন স্বতঃপ্রণোদিত একটি মামলায় এমন পদক্ষেপ নিয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে যোগী প্রশাসনকে এই বিষয়টি নিয়ে যাবতীয় তথ্য রিপোর্টে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, হাথরাস থেকে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এলকার জেলাশাসক নির্যাতিতার বাবাকে হুমকি দিচ্ছেন মুখ না খোলার জন্য । ভিডিওর সত্যতা নিশ্চিত এখনও না হলেও, ভিডিওটি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে, এদিন পুলিশ দাবি করেছে যে নির্যাতিতার ধর্ষণই হয়নি। তারা ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তারপরই এই মামলায় সমস্ত তথ্য বেরিয়ে আসতে পারে বলে খবর।
এদিকে, পোস্ট মর্টেমের রিপোর্ট বলছে, নির্যাতিতার শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে শ্বাসরোধ করার চেষ্টাও করা হয়। তবে মৃত্যু শ্বাসরোধের কারণে হয়নি। মনে করা হচ্ছে, ভিসেরার পরীক্ষা নিরীক্ষার পরই সেই তথ্য প্রকাশ্যে আসতে পারে।












Click it and Unblock the Notifications