"ঘৃণা ছড়ানোর কারখানা", মহারাষ্ট্রে মোদীর নিশানায় কংগ্রেস
হরিয়ানা ভোটে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে। কংগ্রেসের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ করলেন। লোকসভার বিরোধী দল আসলে "দায়িত্বজ্ঞানহীন", " ঘৃণা ছড়ানোর কারখানা"। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী।
গতকাল মঙ্গলবার হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। কংগ্রেস হরিয়ানায় ব্যর্থ হয়েছে। জম্মু-কাশ্মীরে খুব একটা ভালো সাফল্য, বলা যায় না। সামনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগে এবার প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস।

বুধবার মহারাষ্ট্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৭,৬০০ কোটিরও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এদিন। ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন তিনি। কংগ্রেস হিন্দুদের বিভক্ত করতে এবং সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে বদ্ধপরিকর।
বিজেপি হরিয়ানায় এই নিয়ে টানা তিন বার ভোটে জিতল। বিধানসভার ৯০ টি আসনের মধ্যে ৪৮ টি আসন জিতেছে বিজেপি। কংগ্রেস ৩৮ টি আসন পেয়ে আটকে থাকল। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪০ টি আসন জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ৩১ টি আসন। ২০১৯ সালে বিজেপি ৩৬.৪৯ শতাংশ ভোট পায়। কংগ্রেস পেয়েছিল ২৮.০৮ শতাংশ ভোট। বিজেপি এবার ৩৯.৯৪ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের ভোটব্যাঙ্কও বেড়েছে। এবার ৩৯.০৯ শতাংশ ভোট পেয়েছে তারা
কংগ্রেসের পুরো বাস্তুতন্ত্র হরিয়ানায় জনসাধারণকে বিভ্রান্ত করছিল। তারা দলিতদের মধ্যে মিথ্যা ছড়ানোর চেষ্টা করেছিল। দলিতরা বুঝতে পেরেছিল, কংগ্রেস তাদের কাছ থেকে সংরক্ষণ ছিনিয়ে নেবে। তাদের ভোটব্যাঙ্ক ভাগ করে দেবে।" বললেন নরেন্দ্র মোদী।
হরিয়ানার এই জয় বিজেপির কাছে বড় বার্তা। আগামী মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগে বাড়তি অক্সিজেন পাবে গেরুয়া শিবির। এমনই মত রাজনৈতিক মহলের একাংশের৷ নরেন্দ্র মোদী এদিন বলেন, এই জয় জাতির মন, মেজাজকে প্রতিফলিত করেছে। তাঁর সরকারের নীতি, বিশ্বাসকে পুনঃনিশ্চিত করেছে।












Click it and Unblock the Notifications