ফের চমক, রাজনীতিতে পা রাখলেন বিতর্কিত ক্রিকেটারের স্ত্রী, যোগ দিলেন কংগ্রেসে

ভারতীয় ‘স্পিডস্টার’ শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে লাইমলাইটে এসেছিলেন তিনি, তারপরই তাঁর প্রবেশ বলিউডে। এবার তিনি যোগ দিলেন রাজনীতিতে।

আবার চমক দিলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। ভারতীয় 'স্পিডস্টার' শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে লাইমলাইটে এসেছিলেন তিনি, তারপরই তাঁর প্রবেশ বলিউডে। এবার তিনি যোগ দিলেন রাজনীতিতে। মুম্বই কংগ্রেসে যোগ দিলেন হাসিন জাহান। আগে থেকে কোনও ইঙ্গিতই ছিল না। মঙ্গলবার সবাইকে অবাক করে মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরূপমের হাত ধরে কংগ্রেসে যোগ দেন হাসিন।

মাস ছয়েক আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বধূ নির্যাতন, বৈবাহিক ধর্ষণ ও শারীরিক হেনস্থার অভিযোগ আনেন স্ত্রী হাসিন। এমনকী আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। এরপর থেকেই সংবাদ শিরোনামে উঠে আসেন হাসিন। সেইসময়ও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইঙ্গিত মেলেনি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরও এমন আভাস পৌঁছয়নি কোনও মহলে।

তবে তারপরই চমক দিয়ে বলিউডে প্রবেশ করেন হাসিন জাহান। মডেলিং করতেন, ছিলেন চিয়ারলিডার। তাই তাঁর বলিউডে প্রবেশ করা তেমন অবাক হওয়ার নয়। কিন্তু হঠাৎ করেই রাজনীতিতে প্রবেশে মধ্যে বেশ চমক রয়েছে। আবার তিনি মুম্বই কংগ্রেসে যোগ দিলেন। এর মধ্যে অন্য তাৎপর্য খুঁজছে রাজনৈতিক মহল।

রাজনীতিতে কেন প্রবেশ করলেন হাসিন জাহান, তা নিয়ে মুখ খোলেননি শামি-ঘরণী। তবে কংগ্রেসের তরফে সঞ্জয় নিরূপম বলেন, হাসিন ইচ্ছাপ্রকাশ করেছিলেন কংগ্রেসে যোগ দেওয়ার, তাই তাঁর জন্য দরজা খুলে দিল কংগ্রেস। বলিউডের পাশাপাশি তিনি যে রাজনীতিতেও পসার জমাতে চাইছেন, তা স্পষ্ট। মোট কথা, শামিকে ছাড়াও যে তিনি নিজেকে অন্যমাত্রায় নিয়ে যেতে পারেন, তাও বুঝিয়ে দিতে চান হাসিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+