অনিল কুম্বলে যোগ দিচ্ছেন বিজেপিতে! ভাইরাল পোস্টের গুগলিতে ঘায়েল নেটিজেনরা

ভারতের অন্যতম সেরা প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে।

ভারতের অন্যতম সেরা প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে। দিন দুয়েক আগে এই কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর থেকেই শোরগোল পড়ে যায়। গেরুয়া সমর্থকরা দারুণভাবে অভিনন্দন জানান এই কিংবদন্তি ক্রিকেটারকে। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া সমর্থকদের মধ্যে ধন্য ধন্য শুরু হয়।

অনিল কুম্বলেকে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে হাত মেলাতে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু ফেসবুক নয়, টুইটারেও ছবি ছড়িয়ে দেওয়া হল বিভইন্ন অ্যাকাউন্ট থেকে।

প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় নামে এক জনৈক মহিলা দাবি করে লেখেন, কুম্বলে বিজেপিতে যোগ দিয়েছেন। একদিন সারা দেশে পদ্ম ফুটবে।

সেই পোস্ট দেখেই হয়ত টুইটারে অনেকগুলি অ্যাকাউন্ট থেকে সেই একই ছবি শেয়ার করা হয়। নরেন্দ্র মোদী ও অনিল কুম্বলে দুজনকেই শুভেচ্ছায় ভরিয়ে দেন শুভানুধ্যায়ীরা।

যদিও এই প্রসঙ্গে কুম্বলে জানিয়েছেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। পরে জানা গিয়েছে, ছবিটি ২০১৪ সালের অগাস্ট মাসের। প্রধানমন্ত্রী হওয়ার পরে কুম্বলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর। সেই ছবিই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছিল। সাড়ে চার বছর পরে ভোটের আগে সেটাই ভাইরাল হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+