অগ্নিগর্ভ হরিয়ানার হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭, গ্রেফতার ৫৫২
ডেরা সচা সৌদা'সংগঠন তাদের গুরুর বিরুদ্ধে যাওয়া আদালতের রায়কে মেনে নিতে না পেরে বিভিন্ন জায়গায় আগুন লাগাতে থাকে,চালানো হয় ভাঙচুর। সেই ঘটনায় শুক্রবার থেকে শুরু করে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭
ধর্মগুরু রাম রহিম ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই অগ্নিগর্ভ হরিয়ানা সহ পাঞ্জাবের বেশ কিছু অংশ। শুক্রবারই সিবিআই আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর সাড়া হরিয়ানা জুড়ে তাণ্ডব চালায় জেরা ভক্তরা। 'ডেরা সচা সৌদা' সংগঠন তাদের গুরুর বিরুদ্ধে যাওয়া আদালতের রায়কে মেনে নিতে না পেরে, বিভিন্ন জায়গায় আগুন লাগাতে থাকে, চালানো হয় ভাঙচুর। সেই ঘটনায় শুক্রবার থেকে শুরু করে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭।

শুক্রবার রাত পর্যন্ত হরিয়ানায় মৃতের সংখ্যা ছিল ৩১ জন। তারপর সময় যত গড়িয়েছে ক্রমেই বেড়েছে মৃতের সংখ্যা। পরিস্থিতি বাগে আনতে ডেরা ভক্তদের তাণ্ডবের কাছে রীতিমত হার মেনেছে হরিয়ানা প্রশাসন।
#WATCH A building vandalized in Panchkula allegedly by #GurmeetRamRahimSingh supporters (25.8.17) #Haryana pic.twitter.com/t8AJiQezIt
— ANI (@ANI) August 27, 2017
হরিয়ানা পুলিশের ডিজিপি বিএস সিন্ধু জানিয়েছেন, গোটা ঘটনায় এ পর্যন্ত ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫৫২ জনকে। গোটা ঘটনার তদন্ত চলছে। পঞ্চকুলায় মারমুখী ডেরা সমর্থকদের ২৪ টি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে। ডেরা ভক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ টি পিস্তল, ২ টি রাইফেল, একে৪৭, লোহার রড সহ বহু অস্ত্র। পুলিশ সূত্রের খবর হরিয়ানার সিরসায় প্রায় ৪ থেকে ৫ হাজার ডেরা ভক্ত ঘাঁটি গাড়ে। হরিয়ানার পাশাপাশি বিক্ষোভের আগুন ছড়িয়েছে পাঞ্জাব, গাজিয়াবাদ, দিল্লির বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications