আটকে গিয়েছে দ্বাদশ শ্রেণির ফল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসলেন দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায়
ছিয়াশি বছর বয়সে দশম শ্রেণির ইংরেজি (english) পরীক্ষায় বসলেন হরিয়ানার (haryana) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা (om prakash chautala)। তাঁর আসন পড়েছিল সিরসার আর্যকন্যা সিনিয়র সেকেন্ডারি স্কুলে। স্কুলে পৌঁছেই প
ছিয়াশি বছর বয়সে দশম শ্রেণির ইংরেজি (english) পরীক্ষায় বসলেন হরিয়ানার (haryana) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা (om prakash chautala)। তাঁর আসন পড়েছিল সিরসার আর্যকন্যা সিনিয়র সেকেন্ডারি স্কুলে। স্কুলে পৌঁছেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ছাত্র, তাই কোনও মন্তব্য নয়।

আটকে গিয়েছে দ্বাদশ শ্রেণির ফল
এর আগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন। যদিও ৫ অগাস্ট জানানো হয়, তাঁর পরীক্ষার ফলাফল এখনই প্রকাশ করা যাবে না, কেননা তিনি এখনও দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় পাশ করেননি। দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল হাতে পেতে বুধাবর দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় বসেছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

৮৬ বছর বয়সেও ছাত্র
পড়াশোনার যে কোনও বয়স হয় না তা দেখিয়ে দিলেন এক সময়ে দোর্দণ্ডপ্রতাপ ওমপ্রকাশ চৌতালা। পরীক্ষা কেন্দ্রে গিয়ে তিনি বলেন, তিনি এখন ছাত্র। তাই কোনও মন্তব্য তিনি করবেন না। কোনও রাজনৈতিক প্রস্নের উত্তর তিনি দেননি পরীক্ষা দিতে গিয়ে। পরে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢুকে যান।
এর আগে পরীক্ষা দেওয়ার জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরের কাছে রাইটারের জন্য আবেদন করেছিলেন। তাঁর সেই আবেদন গ্রহণ করা হয়েছিল। দু ঘন্টার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী পরীক্ষা শেষ করেন এবং পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান।

২০১৭-তে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে ২০১৭ সালে ৮২ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ওম প্রকাশ চৌতালা। উর্দু, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ এবং ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজে তিনি ৫৩.৪ শতাংশ নম্বর পেলেও, ইংরেজিতে ফেল করে যান তিনি। দশম শ্রেণির পরীক্ষা দিতে গিয়ে তিনি তিহার জেল থেকে পড়াশোনা করেছিলেন। জেবিটি নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৩ থেকে ২০২১-এর ২ জুলাই পর্যন্ত তিনি তিহার জেলে কাটিয়েছেন।

২০১৮তে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষা
তিহার জেল থেকেই ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর মাধ্যমে। ওমপ্রকাশ চৌতালা। প্রথম ডিভিশনেই তিনি উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর থেকেই তিনি বিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। পরে জানা যায়, মাধ্যমিকে ইংরেজিতে ব্যাক পেয়েছেন তিনি। জেলে থেকেই পড়াশোনার জন্য প্রস্তুতি নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর পরীক্ষার জন্য প্যারোলে মুক্তি। তবে উচ্চমাধ্যমিক দেওয়ার সময় আসন পড়েছিল জেলের মধ্যেই। পারিবারিক কারণে স্কুলে থাকার সময়েই পড়াশোনায় ছেদ পড়েছিল। বাবা দেবীলাল রাজনীতিতে যুক্ত হয়ে পড়ায় পুরো পরিবারের ভার এসে পড়েছিল ওমপ্রকাশ চৌতালার ঘাড়ে।












Click it and Unblock the Notifications