হানিপ্রীত ধরা পড়তেই একে অপরকে দোষারোপ পাঞ্জাব-হরিয়ানা প্রশাসনের
হানিপ্রীত ইনসানের গ্রেফতারির পর কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ল পাঞ্জাব-হরিয়ানা প্রশাসন।
হানিপ্রীত ইনসানের গ্রেফতারির পরও বিবাদ থামল না। এবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ল দুই পড়শি রাজ্যের প্রশাসন। হানিপ্রীত পাঞ্জাবের মোহালিতে ধরা পড়েছেন। তাঁকে হেফাজতে নেওয়ার পরে হরিয়ানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। [আরও পড়ুন : অবশেষে গ্রেফতার হানিপ্রীত ইনসান]

মোহালি পুলিশ স্টেশনে গিয়ে পাঁচকুলার ডিসিপি মনবীর সিংয়ের নেতৃত্বে দল হানিপ্রীতকে হেফাজতে নেয়। সেকথা ডিসিপি জানিয়েও দিয়েছেন। তবে বিতর্ক তৈরি হয় তার অনেক আগে।
হরিয়ানার মনোহরলাল খট্টরের বিজেপি প্রশাসনের দাবি, তাদের ছোট করে দেখাতে হানিপ্রীতের ঘটনাকে হাতিয়ার করেছে পাঞ্জাবের অমরিন্দর সিংয়ের কংগ্রেস সরকার।
গ্রেফতারির আগে হানিপ্রীতের যে ভিডিও ইন্টারভিউ টিভি চ্যানেলে প্রকাশিত হয় তা পাঞ্জাব সরকারই ব্যবস্থা করে দিয়েছে বলে হরিয়ানা সরকারের অভিযোগ। তারপরে হানিপ্রীতকে গ্রেফতার করে সামনে আনা হয়েছে।
এই মুহূর্তে হানিপ্রীতকে হরিয়ানা সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁকে পাঁচকুলায় আনা হবে। হিংসা ছড়ানো, রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক ধারায় হানিপ্রীতের বিরুদ্ধ পুলিশ মামলা করেছে। তবে এই ঘটনায় ফের রাজনীতি সামনে আসায় অবাক অনেকেই।












Click it and Unblock the Notifications