গো-সেবায় আত্মশুদ্ধি, সংশোধনাগারের বন্দিদের জন্য নিদান মোদীর দল শাসিত রাজ্যে

গো-সেবার আত্মশুদ্ধি। হরিয়ানার ছটি সংশোধনাগারের বন্দিদের জন্য এমনই উপায় ভেবেছে সেখানকার সরকার। গরুর 'জাদুকরী ক্ষমতা'-তেই বন্দিদের আত্মশুদ্ধি হবে বলেই বিশ্বাস হরিয়ানার আধিকারিকদের।

সামনের মাস থেকে ছটি সংশোধনাগারের জন্য ৬০০ টি গরু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিয়ানা সরকারের এক কমিশন গরুকে বাঁচাতে এই কাজের সুপারিশ করেছে।

হরিয়ানার কাউ ওয়েলফেয়ার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, কাউ থেরাপির মাধ্যমে অপরাধীদের অপরাধ জগত থেকে দূরে রাখা সম্ভব হবে।

গরু হিন্দু ধর্মের একটা অংশ। তাদের জাদুকরী ক্ষমতা রয়েছে। বিশেষ করে যাঁরা গরুর সেবা করে তারা উকৃতই হন। এমনটাই দাবি করেছেন, হরিয়ানার কাউ ওয়েলফেয়ার কমিশনের চেয়ারম্যান ভানি রাম মঙ্গলা। তিনি জানিয়েছেন, গরুর দুধ বিক্রি করা ছাড়াও গোবর এবং গোমূত্রও সংশোধনাগারের ফার্ম থেকে স্থানীয় বাজারে বিক্রি করা হবে।

বন্দিদের গোমূত্রও সেবন করতে হবে। অনেকেই বিশ্বাস করেন গোমূত্র খেলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন আর্থারাইটিস, অ্যাজমা, ক্যানসার, ডায়াবিটিস। সংশোধনাগারগুলিতে বায়োগ্যাসেরও বন্দোবস্ত করা হবে। গরুকে খাওয়ানোর ঘাসও লাগানো হবে সংশোধনাগার চত্বরেই।

গো-সেবায় আত্মশুদ্ধি, সংশোধনাগারের বন্দিদের জন্য নিদান মোদীর দল শাসিত রাজ্যে

সংশোধনাগারে গরু পালনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেই একাধিক জায়গায় সংশোধনাগারে ছোট আকারে গরু পালনের কথা শোনা গিয়েছে। সেই দুধ দেওয়া হয়েছে ওয়ার্জেন এবং জেলের অন্য স্টাফদের।

তবে গরুর জন্য ওয়েলফেয়ার স্কিমে জোর দেওয়া হয়েছে ২০১৪-তে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে। অনেক জায়গায়ই বেওয়ারিশ গরু দেখা যায় পথেঘাটে। সেখানে পড়ে থাকা অনেক খারাপ জিনিসও এইসব বেওয়ারিশ গরুরা খেয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+