হরিয়ানার ফলাফল কাজে দেবে ঝাড়খণ্ডেও, কোন মন্ত্রে কর্মীদের ভরসা রাখতে বলল বিজেপি
হরিয়ানায় ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। তৃতীয়বার হরিয়ানায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। এই জয়ের একটাই মন্ত্র উন্নয়ন। আর এই মন্ত্রেই সাফল্য ঝাড়খণ্ডেও বিজেপি ফল পাবে বলে মনে করছে।
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘাওয়াল দাবি করেছেন উন্নয়নের মন্ত্রেই হরিয়ানায় সাফল্য পেয়েছে বিজেপি। ঝাড়খণ্ডেও সেই মন্ত্রেই বিজেপি সাফল্য পাবে বলে জানিয়েছেন তিনি। সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। তার আগে হরিনায়া বিজেপির এই সাফল্য ঝাড়খণ্ডের বিজেপি কর্মীদের উজ্জিবিত করবে তাতে কোনও সন্দেহ নেই।

হরিয়ানায় বিজেপি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে। সেকারণেই মানুষ বিজেপিকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডেও সেটা হতে চলেছে। ঝাড়খণ্ডের মানুষও এবার উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেবেন বলে দাবি করেছেন অর্জুন মেঘাওয়াল।
এই উন্নয়নের কাজের কারণে জম্মু ও কাশ্মীরেও বিজেপি ভাল ফল করেছে। সরকার না গড়লেও ভাল ফল করেছে কাশ্মীরে। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে প্রথম নির্বাচন ছিল এটি। আর প্রথম নির্বাচনেই বিজেপি ভাল ফল করেছে। এতো বড় একটা কর্মকাণ্ড শান্তিপূর্ণ ভাবে মিটেছে। এটা একটা বড় বিষয় বলে দাবি করেছেন মেঘাওয়াল।
শিয়রে ঝাড়খণ্ডের নির্বাচন। ইতিমধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় ভাঙনের খেলা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন যোগ দিয়েছেন বিজেপিতে। জেলে থাকার সময় চম্মাই সোরেনকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন হেমন্ত সোরেন। জেল থেকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী পদ দখল নিতেই বিদ্রোহী হয়ে ওঠেন চম্পাই সোরেন। যোগ দেন বিজেপিতে। কাজেই চম্পাই সোরেনের হাত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোট ব্যাঙ্ক যে ধাক্কা খাবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications