বেপাত্তা হানিপ্রীত, লুক আউট নোটিস জারি পুলিশের

গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল হরিয়ানা পুলিশ, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাম রহিমকে নিয়ে পালানোর ষড়যন্ত্রের অভিযোগ

গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল হরিয়ানা পুলিশ। রামরহিমের সাজা ঘোষণার পর থেকেই বেপাত্তা হানিপ্রীত। ইতিমধ্যেই সমস্ত বিমানবন্দর ও শহরের সমস্ত এক্সিট পয়েন্টগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাম রহিমকে নিয়ে পালানোর ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে।

বেপাত্তা হানিপ্রীত, লুক আউট নোটিস জারি পুলিশের

রাম রহিমকে পঞ্চকুলা আদালত দোষী সাব্যস্ত করার পর হানিপ্রীতের নির্দেশেই ডেরা ভক্তরা তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। সেই তাণ্ডবের মধ্যেই রাম রহিমকে নিয়ে তিনি পালানোর ছক কষেছিলেন বলেও অভিযোগ করেছেন হরিয়ানার ডেপুটি কমিশনার মনবীর সিং। ওই সময়ে ভক্তদের মধ্যে লুকিয়ে থাকা ডেরা ভক্তদের কয়েকজনকে এসএমএস করে তাণ্ডব শুরু করার নির্দেশ দেন হানিপ্রীতই। কিন্তু রোহতক জেল পর্যন্ত রাম রহিমকে ছেড়ে আসার পর থেকে আর পাত্তা নেই হানিপ্রীতের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

বেপাত্তা হানিপ্রীত, লুক আউট নোটিস জারি পুলিশের

গত ২৫শে অগাস্ট সাজা ঘোষণার দিনও আদালতের বাইরে দেরিয়ে সময় নষ্ট করছিলেন রাম রহিম ও হানিপ্রীত। পুলিশের সন্দেহ, তারা আসলে তাদের বাহিনীর আসার অপেক্ষায় ছিল। তবে হানিপ্রীত কোথায় আছেন, তা নিয়ে একাধিক জল্পনা চলছে। কারও মতে, হানিপ্রীত হরিয়ানা ছেড়ে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছেন, আবার কেউ বলছেন, রোহতকেই কোনও এক ডেরা ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছেন তিনি। এদিকে হানিপ্রীতের পাশাপাশি লুক আউট নোটিস জারি করা হয়েছে, ডেরার মুখপাত্র আদিত্য ইনসানের বিরুদ্ধে। ওইদিন ডেরা ভক্তদের উস্কে দেওয়ার আসল কাজটা আদিত্যই চালিয়েছিল বলে জানা গিয়েছে।

আদিত্য ইনসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। হরিয়ানাক তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই আরও এক অভিযুক্ত সুরেন্দ্র ধীমানকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+