সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ফের একবার সেনার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর

উরি হামলার বদলা নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে ৭টি জঙ্গি লঞ্চ প্যাড উড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই কাজের জন্য ফের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদী।

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : গত সেপ্টেম্বরের শেষে উরি হামলার বদলা নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে ৭টি জঙ্গি লঞ্চ প্যাড উড়িয়ে দেয় ভারতীয় সেনা। যার জেরে সারা দেশে ধন্য ধন্য রব পড়ে যায়। সেই কাজের জন্য ফের একবার দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হিমাচল প্রদেশে এক জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সবার মুখে সেনাবাহিনী নিয়ে কথা চলছে। ভারতীয় সেনা যা করেছে তা অবশ্যই কৃতিত্বের দাবি রাখে।

সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ফের সেনার প্রশংসায় মোদী

মোদীর কথায়, আগে ইজরায়েল যে ভাষায় কথা বলত, আজ আমাদের সেনা সেই ভাষাতে শত্রুকে জবাব দিতে পারছে। আজ সারা বিশ্ব জানে, ভারতের সেনা কি করতে পারে।

হিমাচল প্রদেশে জনসভা থাকায় সেখানকার কথা উঠে আসে মোদীর কথায়। জানান, এই রাজ্যে প্রতিটি ঘর থেকেই গিয়ে সেনার প্রতিনিধিত্ব করেন জওয়ানরা। ফলে এই রাজ্যের আলাদা গুরুত্ব রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ভারত যে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে তা সেদেশের সরকার অস্বীকার করে এসেছে। ঘটনাকে 'ক্রস বর্ডার ফায়ারিং' হিসাবে দেখানোর চেষ্টা করছে নওয়াজ শরিফ সরকার।

ভারতের পক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেনাকে সার্জিক্যাল অ্যাটাকের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+