ছন্দে ফিরছে হরিয়ানা, তুলে নেওয়া হল কারফিউ

গুরমিত রাম রহিম সিংয়ের গ্রেফতারির তৃতীয় দিনে শান্ত হয়েছে হরিয়ানা। রবিবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক। কারফিউ তুলে নেওয়া হয়েছে অগ্নিগর্ভ পাঁচকুলাতেও।

গুরমিত রাম রহিম সিংয়ের গ্রেফতারির তৃতীয় দিনে শান্ত হয়েছে হরিয়ানা। রবিবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক। কারফিউ তুলে নেওয়া হয়েছে অগ্নিগর্ভ পাঁচকুলাতেও। হরিয়ানার কৈথান শহরেও কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে পুরোপুরি কারফিউ তুলে নেওয়া হয়নি সিরসা থেকে। তবে রবিবার সকাল বেশ কিছুক্ষণের জন্য কারফিউ শিথিল করা হয় সেখানে।

ছন্দে ফিরছে হরিয়ানা, তুলে নেওয়া হল কারফিউ

গত শুক্রবার ডেরা সাচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে জোড়া ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করার পরই জ্বলে ওঠে হরিয়ানা, পঞ্জাব, দিল্লি ও উত্তরপ্রদেশ। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয় হরিয়ানার পাঁচকুলার। এই পাঁচকুলাতেই সিবিআই আদালত রাম রহিম সিংকে দোষী সাব্য়স্ত করে। কয়েক ঘণ্টার মধ্যেই কয়েকশো গাড়ি, সরকারি ভবন পুড়িয়ে ছাই করে দেয় ডেরা সাচ্চা ভক্তরা। পুলিশের পাল্টা গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। টানা দুদিন হরিয়ানার বিভিন্ন জায়গায় কারফিউ জারি থাকার পর রবিবার সকালের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শনিবার থেকেই ক্ষান্ত হয়ে রণে ভঙ্গ দিয়েছে ডেরা সাচ্চা ভক্তরা। কিন্তু শনিবার সারাদিনও পরিস্থিতি ছিল থমথমে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার বেশিরভাগ জায়গা থেকেই কারফিউ তুলে নেওয়া হয়ে। তবে সিরসাতেই ডেরা সাচ্চার প্রধান আশ্রম থাকায় সেখানে পুরোপুরি তুলে নেওয়া হয়নি কারফিউ।

তবে সিরসায় ডেরা সাচ্চার ৮০০ একরের দুর্গকে ঘিরে রেখেছে সেনাবাহিনী। ভেতরে থাকা ডেরা সাচ্চা ভক্ত ও কর্মীদের বেরিয়ে যাওয়ারও আবেদন জানানো হচ্ছে। তবে সিরসা বাদে হরিয়ানার অন্যান্য ডেরা সাচ্চার আশ্রমগুলি ফাঁকা করিয়ে দেওয়া হয়েছেএ। বেশ কয়েকটি আশ্রম সিলও করা হয়েছে। পুলিশ সেখান থেকে লাঠি, রড ও পেট্রোল বোমা বানানোর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

ছন্দে ফিরছে হরিয়ানা, তুলে নেওয়া হল কারফিউ

এদিকে দিল্লিতে এখনও বেশ কিছু নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। তবে তাতে সাধারণ মানুষের জীবনে কোনও প্রভাব পড়ছে না বলেই দাবি করেছে দিল্লি পুলিশ। দিল্লিতেও হিংসা ছড়ানোর অভিযোগ কমপক্ষে ১০জন ডেরা সাচ্চা ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+