আন্দোলনকারীদের নৈতিক জয়, ভুল স্বীকার করে কৃষকদের কাছে ক্ষমা চাইলেন বিজেপির মন্ত্রী

আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তাঁর দাবি, বিক্ষোভরত যে কৃষকদের মৃত্যু হয়েছে, বাড়িতে বসে থাকলেও তাঁরা মারাই যেতেন। এই মন্তব্যের পর মন্ত্রী দালালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। এই ইস্যুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেসও।

আন্দোলনরত ২০০ জন কৃষকের মৃত্যু

আন্দোলনরত ২০০ জন কৃষকের মৃত্যু

'আন্দোলনরত ২০০ জন কৃষকের মৃত্যু' নিয়ে শনিবার হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে হাসতে হাসতে তিনি বলেন, 'তাঁরা কি বাড়িতে থাকলে মারা যেতেন না? তাঁরা বাড়িতে থাকলে, সেখানেও মারা যেতেন। ৬ মাসে ১ থেকে ২ লক্ষ লোকের মধ্যে কি ২০০ জন মারা যান না?' তিনি আরও বলেন, 'কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে নিজেদের কারণেই মারা যাচ্ছেন। তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'

মন্ত্রীকে 'অমানবিক' আখ্যা

মন্ত্রীকে 'অমানবিক' আখ্যা

উল্লেখ্য, কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের বেশকয়েকজন কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে ও অন্যান্য নানা কারণে গত তিন মাসে মারা গিয়েছেন। স্বাভাবিকভাবেই কৃষক মৃত্যু নিয়ে দালালের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি নেটিজেন। মন্ত্রীকে 'অমানবিক' আখ্যা দিয়ে তাঁর মন্তব্যের তীব্র নিন্দার ঝড় বইতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে।

চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি মন্ত্রী

চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি মন্ত্রী

চাপের মুখে বিজেপির এই মন্ত্রী দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ড্যামেজ কন্ট্রোলে দালাল বলেছেন, 'কেউ যদি আমার মন্তব্যের কারণে আহত হন, তাহলে আমি তার কাছে ক্ষমা চাইছি। কেউ মারা গেলে আমি দুঃখিত হই৷' কৃষক কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও দাবি করেছেন দালাল।

কৃষিমন্ত্রীর এমন মন্তব্য খুবই দুঃখজনক

কৃষিমন্ত্রীর এমন মন্তব্য খুবই দুঃখজনক

এদিকে এই ইস্যুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেস। দলের নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করেছেন, 'বিক্ষোভরত অন্নদাতাদের নিয়ে এমন কথা শুধু একজন অমানবিক লোকই বলতে পারেন। আমাদের কৃষক ভাইদের বলিদান নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এমন মন্তব্য ও হাসি খুবই দুঃখজনক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+