ইতালীয় মা আর ভারতীয় বাবার জন্য দ্বন্দ্ব! বাজেট নিয়ে মোদীকে 'দুই ভারত' আক্রমণে রাহুলকে পাল্টা বিজেপির

৩১ জানুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণের পরে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। এরপর ২ ফেব্রুয়ারি রাহুল গান্ধী (Rahul Gandhi) সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেন, দেশে দুই ভারত (Two India), গরিব ও ধনী তৈরি

৩১ জানুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণের পরে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। এরপর ২ ফেব্রুয়ারি রাহুল গান্ধী (Rahul Gandhi) সংসদে জবাবি ভাষণে সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেন, দেশে দুই ভারত (Two India), গরিব ও ধনী তৈরি করা হয়েছে। যদিন সেই বিষয় নিয়েই রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা অনিল ভিজ (Anil Vij)।

রাহুল গান্ধীকে নিশানা

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেহেতু রাহুল গান্ধী ইতালীয় মা ও ভারতীয় বাবার সন্তান, দুই সংস্কৃতিতে বড় হয়েছেন, তাই তিনি একটির পরিবর্তে দুটি ভারতে দেখছেন। সেটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ওই নেতা। ইতালি ও ভারতীয় সংস্কৃতি বড় হওয়ায় তাঁর চিন্তায় সর্বদাই দ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেছেন হরিয়ানার ওই মন্ত্রী।

সংসদে ভাষণের সময় সরকারকে নিশানা

সংসদে ভাষণের সময় সরকারকে নিশানা

২ ফেব্রুয়ারি, বুধবার সংসদে ভাষণের সময় রাহুল গান্ধী অভিযোগ করেন, এই সরকারের সময়ে দেশের মধ্যে দুই দেশ একটি ধনীদের জন্য অপরটি দরিদ্রদের জন্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, তাঁদের মধ্যে ব্যবধানও ক্রমশ বাড়ছে। রাহুল বলেছিলেন, ধনীদের চাকরির প্রয়োজন নেই। কিন্তু গরিবদের বেকারদের জন্য কোনও কথা বাজেটে নেই। ২০২১-এ ৩ কোটি মানুষ চাকরি হারিয়েছে বলেও অভিযোগ করেছিলেন রাহুল। ২০২১-এ বেকারত্ব ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছিলেন মেড ইন ইন্ডিয়াকে তিনি ধ্বংস করেছেন।

দেশে দারিদ্র বেড়েছে

দেশে দারিদ্র বেড়েছে

রাহুল গান্ধী সংসদে দাবি করেছিলেন, ইউপিএ সরকার দেশের ২৩ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনতে পেরেছিল। কিন্তু মোদীর আমলে সেইসব মানুষ আগের অবস্থায় ফিরে গিয়েছেন। সরকারের ভফুল নীতির কারণেই তা হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন দেশের ৮৪ শতাংশ মানুষ আরও দরিদ্র হয়ে পড়েছেন। দেশের অর্থ নির্বাচিত কয়েকজনের কাছে যাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন রাহুল। তিনি অভিযোগ করেছিলেন, এই সরকার জনগণের কথা শুনছে না। দেশে শাহেনশাহর ভাবনা ফিরে এসেছে বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন অনিল ভিজ

আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন অনিল ভিজ

এর আগেও বহুবার বিতর্কত মন্তব্য করেছেন অনিল ভিজ। ২০১৮ সালে রাহুল গান্ধীকে নিপা ভাইরাসের সঙ্গে তুলনা করেছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়নে উল্লিখিত তাড়কা রাক্ষসীর সঙ্গে তুলনা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ভারতীয় হিসেবে যদি নিজেকে ভাবতে লজ্জা হয়, তাহলে তাঁর উচিত সমুদ্রে ঝাঁপ দেওয়া। তাজমহলকে সুন্দর কবরস্থান বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+