জ্বরে আক্রান্ত স্ত্রীর যৌন সঙ্গমে অনিচ্ছা, তারপর যে নৃশংসতা দেখাল স্বামী
যৌনসঙ্গমে রাজি হয়নি স্ত্রী, তাই গলায় ফাঁস দিয়ে তাঁকে মেরে ফেলল স্বামী। ঘটনা হরিয়ানার কুরুক্ষেত্রের। এই অমানবিক ঘটনায় স্তম্ভিত সকলেই।
যৌনসঙ্গমে রাজি হয়নি স্ত্রী, তাই গলায় ফাঁস দিয়ে তাঁকে মেরে ফেলল স্বামী। ঘটনা হরিয়ানার কুরুক্ষেত্রের। এই অমানবিক ঘটনায় স্তম্ভিত সকলেই। স্ত্রীকে সঙ্গমের জন্য জোর জবরদস্তি করার জেরেই এই নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে পুলিশি তদন্তে।

জানা গিয়েছে, ৩৫ বছরের সঞ্জীব কুমার তার স্ত্রী সুমনের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চাইলে, তাতে বাঁধা দেন সুমন। আর তার জেরেই সুমনকে গলায় ফাঁস দিয়ে হত্য়া করে স্বামী সঞ্জীব। মধ্যরাতের এই দাম্পত্য নৃশসংতায় স্তম্ভিত হয়ে যায় সঞ্জীব-সুমনের দুই সন্তানও।
পেশায় পেন্টার সঞ্জীবের এই আচরণে অবাক অনেকেই।য এদিকে, ঘটনার পর সঞ্জীব ও তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর, পুলিশি জেরার মুখে সঞ্জীব ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে। সে জানিয়েছে, স্ত্রীয়ের সঙ্গে জোর জবরদস্তি করতে গেলে , স্ত্রী সুমন তাকে ভর্ৎসনা করেন। তারপরই রাগের বশবর্তী হয়ে সুমনকে খুন করে সঞ্জীব। উল্লেখ্য, স্ত্রী সুমন জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। ফলে তাঁর শারীরিক অবস্থার কারণেই তিনি এই কাজে বাঁধা দেন বলে পুলিশ জানিয়েছে।












Click it and Unblock the Notifications