Haryana: নুহয়ের উত্তেনা ছড়াল পানিপথে, একাধিক দোকান ভাঙচুরের অভিযোগ
হরিয়ানার নূহ-র সংঘর্ষের ঘটনা ছড়াল হরিয়ানার পানিপথে। গতকাল রাতে হরিয়ানার পাণিপথে মুসলিম এলাকায় একাধিক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ১৫ জনের একটি দল এসে হামলা চালায় বলে অভিযোগ। এলাকার মুসলিমদের প্রাণে মারার হুমকিও দিয়েছে আততায়ীরা।
পাণিপথের এএসপি জানিয়েছেন, চাঁদনিবাগ থানা এলাকায় গতকাল রাতে একদল অস্ত্র সহ হামলা চালায়। তিনটি জায়গায় ভাঙচুর চালানো হয়। মুখে কাপড় বেঁধে মোটরবাইকে করে এসে হামলা চািলয়েিছল তারা। তারপরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি খতিয়ে দেখে আততায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

পাণিপথের একাদিক জায়গায় অশান্তির আবহ তৈরি হয়েছে। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এবার নুহের বাইরেও উত্তেজনা ছড়াতে শুরু করেছে। পাণিপথের কৃষ্ণা গার্ডেন এলাকায় একের পর এক দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দোকানিদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে হরিয়ানার নুহ থমথমে হয়ে রয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে নুহতে।
মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে নুহতে। হরিয়ানার গুরুগ্রামের অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছিল। একাধিক জায়গায় দোকান বাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। হরিয়ানার নুহতে বিশ্বহিন্দু পরিষদের মিছিলে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেটি ক্রমশ ভয়াবহ আকার নেয়। নূহতে সাইবার ক্রাইম থানায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল নুহতে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর দাবি করেছেন পরিকল্পনা করে অশান্তি তৈরি করা হয়েছে হরিয়ানায়। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বলে অভিযোগ করেছিেলন তিনি। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিতে শুরু করেছিল হরিয়ানার নূহতে। রাজধানী দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।












Click it and Unblock the Notifications