নিজের রাজ্যের দিনমজুরদের 'করোনা-ক্যারিয়ার' বলে আক্রমণ স্বাস্থ্যমন্ত্রীর

নিজের রাজ্যের দিনমজুরদের 'করোনা-ক্যারিয়ার' বলে আক্রমণ স্বাস্থ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন চলছে। কোনও রাজ্যেই যাতায়াতের অনুমতি নেই। এরই মধ্যে প্রতিদিন হরিয়ানা থেকে কার্ফু পাস নিয়ে রাজধানী দিল্লিতে কাজ করতে আসছেন অনেক শ্রমিক। তাঁদের করোনা ক্যারিয়ার বা করোনা বাহক বলে বিরক্তি প্রকাশ করেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

করোনা ক্যারিয়ার শ্রমিকরা

করোনা ক্যারিয়ার শ্রমিকরা

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বলেছেন, হরিয়ানা থেকে প্রতিদিন পাস নিয়ে যাঁরা দিল্লিতে কাজ করতে যাচ্ছেন তাঁদের সেখানে থাকার বন্দোবস্ত করুন। তাঁদের করোনা ক্যারিয়ার বলে কটাক্ষ করেছেন তিনি। সোনপতে এই শ্রমিকদের মধ্যে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লির পাণিপথে দিল্লিতে কর্মরত। তাই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করেছেন যাঁরা হরিয়ানা থেকে প্রতিদিন দিল্লিতে কাজ করতে যান তাঁদের সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত করা হোক। নইলে করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

তাবলিঘি জামাতের সংক্রমণ

তাবলিঘি জামাতের সংক্রমণ

এর আগে করোনা ভাইরাস তাবলিঘি জামাতের সদস্যদের হাত ধরে হরিয়ানায় ঢুকে পড়েছিল। দিল্লিতে থেকে ফেরার পরেই তাবলিঘি জামাতে যোগদানকারী ১২০ জন হরিয়ানায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন। হরিয়ানার তিনটি শহর গুরুগ্রাম, ফরিদাবাদ এবং সোনপতের সঙ্গে দিল্লির সীমানা রয়েছে। যার কারণে এই তিন শহরে মোট ৩০০০ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

দিল্লিতে বাড়ছে সংক্রমণ

দিল্লিতে বাড়ছে সংক্রমণ

দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। দুটি হাসপাতালের মোট ৮৮ জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এইমসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দফতরের রক্ষীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শে আসায় সেই দফতরের ৯ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গোটা দফতর স্যানিটাইজ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+