'বেকার যুবকরা অবসাদে ধর্ষণ করে', রেওয়ারিকাণ্ড নিয়ে মুখ খুললেন বিজেপি নেত্রী
সিবিএসই-র প্রথমস্থানাধিকারী ছাত্রীর গণধর্ষণের ঘটনায়শুক্রবার থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিয়ানায়।
সিবিএসই-র প্রথমস্থানাধিকারী ছাত্রীর গণধর্ষণের ঘটনায়শুক্রবার থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিয়ানায়। ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার অভিযোগ জানাতে গিয়েও বিভিন্ন ধরনের পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে ওই পড়ুয়ার পরিবারকে। যে হরিয়ানার রেওয়ারির এই ঘটনা ঘিরে রীতিমত ক্ষোভের মুখে পড়েছে সেখানের বিজেপি সরকার। আর রেওয়ার কাণ্ড নিয়ে এবার মুখ খুলেন বিজেপির-ই এক মহিলা বিধায়ক।

হরিয়ানার বিজেপি বিধায়ক প্রেমলতার দাবি, যে সমস্ত বেকার যুবকরা অবসাদে ভুগে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে থাকে।
Youth who do not have employment get frustrated and commit such (rapes) crimes: Premlata, BJP MLA from Haryana's Uchana Kalan on Rewari gangrape case pic.twitter.com/VJThz60KZV
— ANI (@ANI) September 15, 2018
উল্লেখ্য,বিজেপি বিধায়কের এমন বক্তব্য ঘিরে বহু মহল থেকেই প্রশ্ন উঠছে। তাছাড়াও নারী নিরাপত্তা নিয়ে হরিয়ানার বিজেপি সরকারের দায়িত্ববোধ নিয়ে আরও বড় সমালোচনার ঝড় উঠেছে। এদিকে, রাষ্ট্রপতিপদকপ্রাপ্ত ওই ছাত্রীর গণধর্ষণে ১২ জন অভিযুক্ত। অভিযুক্তদের খবর যিনি দিতে পারবেন, তাঁকে ১লাখ টাকার পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে হরিয়ানা পুলিশ।
Medical report confirms rape. We've made multiple teams to nab the accused. I appeal to the people to give us any information they've regarding the case&have announced a reward of Rs 1 lakh for those who help us in cracking the case: Nuh SP Naazneen Bhasin on Rewari gangrape case pic.twitter.com/xZfm7veGSy
— ANI (@ANI) September 15, 2018
জানা যায়,কোচিং সেরে ফেরার পথে ওই পড়ুয়াকে অবহপণ করে ক্ষেতের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার অভিযোগ জানাতে গেলে রেওয়ারি পুলিশ তা প্রথমে গ্রহণ করেত অস্বীকার করে। পরে অবশ্য বহু টালবাহানর পর সেই অভিযোগ গৃহিত হয়।












Click it and Unblock the Notifications