ন্যাশনাল হেরাল্ডে চাপে কংগ্রেস! দুর্নীতির দায়ে জেল হাজতের খাঁড়ার মুখে প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী
দুর্নীতি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিচার ও দোষী প্রমাণে শাস্তির পক্ষে নাকি সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন সেরাজ্যের রাজ্যপাল।
দুর্নীতি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিচার ও দোষী প্রমাণে শাস্তির পক্ষে নাকি সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন সেরাজ্যের রাজ্যপাল। সর্বভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক টিভির একটি খবরে এমনই দাবি করা হয়েছে। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড মামলায় তাঁকে আগেই অভিযুক্ত সাব্যস্ত করা হয়েছে এবং প্রয়োজনে শাস্তি দিতে সবুজ সঙ্কেতও নাকি দেওয়া হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতি
২০১৬ সালের মে মাসে হরিয়ানার ভিজিল্যান্স ব্যুরো জালিয়াতি ও দুর্নীতির মামলায় অভিযুক্ত করে হুডার বিরুদ্ধে মামলা করে। তিনি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন।

দলকে সুবিধা করে দেওয়া
অভিযোগ ছিল, পাঁচকুলায় একটি জমি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে অবৈধভাবে নিজের ক্ষমতাবলে পাইয়ে দিয়েছিলেন হুডা। ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। এই সংস্থাই ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশক। পরে ২০১১ সালে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানা ইয়ং ইন্ডিয়া লিমিটেডের হাতে দিয়ে দেওয়া হয়। যে সংস্থার মালিক আবার রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। তাদের ওই সংস্থায় শেয়ার রয়েছে, তাঁরা আবার ডিরেক্টরও।

পদের অপব্যবহার
২০১৭ সালের জুলাই মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাঞ্জাব ও হরিয়ানা আদালতকে জানায়, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা নিজের পদের অবৈধ উপায়ে ব্যবহার করে দুর্নীতি করেছেন।

অসৎ উপায়ে দুর্নীতি
ইডি আদালতকে জানায়, ভূপিন্দর সিং হুডা ২০০৫ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরই তৎকালীন সরকারি নীতি ও আইনের কোনওরকম তোয়াক্কা না করে অসৎ উদ্দেশ্যে জালিয়াতি করে জমি পাইয়ে দেন।












Click it and Unblock the Notifications