Haryana Elections 2024: কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে? সম্ভাবনা উড়িয়ে দিলেন না খট্টর
আগামী মাসেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন (Haryana Assembly Election 2024)। তার আগে বিজেপি নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা হরিয়ানার বিজেপি সভাপতি মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar) এমন এক মন্তব্য করলেন যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, কুমারী শৈলজা এবং রণদীপ সিং সূরযেওয়ালা বিজেপিতে যোগদান করতে পারেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে মনোহরলাল খট্টরকে প্রশ্ন করা হয়- কংগ্রেস সাংসদ কুমারী শৈলজা এবং রণদীপ সিং সূরযেওয়ালা বিজেপিতে যোগ দেবেন কিনা? তার উত্তরে তিনি বলেন, সম্ভাবনা কখনও উড়িয়ে দেওয়া যায় না। সঠিক সময় এলেই আপনারা সবকিছু জানতে পারবেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই হরিয়ানা নির্বাচনের প্রেক্ষিতে 'মেরা বুথ সবসে মজবুত' কর্মসূচি ঘোষণা করেছেন। যেখানে তিনি বিজেপি দলের কর্মকর্তা, ভলান্টিয়ার এবং সমর্থকদের সঙ্গে কথা বলবেন।
সোশ্যাল মিডিয়ায় এক্স হযান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে পদ্ম ফোটানোর শপথ নিয়েছেন আমাদের দলের কর্মী-সমর্থকেরা। আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার সময় নমো অ্যাপের মাধ্যমে আমার সৌভাগ্য হবে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির মধ্যে দিয়ে তাঁদের সঙ্গে মিলিত হওয়ার।
এদিকে হরিয়ানার মুখ্য নির্বাচনী অধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, আগামী পাঁচ অক্টোবর রাজ্যের ১৫ তম বিধানসভা নির্বাচনে যাতে ভোটদান আরও বেশি হয়, সেজন্য কমিশনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন উপায় অবলম্বন করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করা হচ্ছে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের কথায়, হরিয়ানার মানুষ রাজনীতি সচেতন। এই রাজ্যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে অন্য রাজ্যের তুলনায় ধারাবাহিকভাবে ভোটদানের হার বেশি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় এক দফাতেই আগামী পাঁচ অক্টোবর ভোট দান অনুষ্ঠিত হবে। তারপর ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ অক্টোবর।












Click it and Unblock the Notifications