হরিয়ানা ভোটের ফলাফল: মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লিতে আসন বন্টন নিয়ে চাপে থাকবে কংগ্রেস?

হরিয়ানা ভোটে কংগ্রেস ধাক্কা খেয়েছে। ইন্ডিয়া জোটের শরিকরাও কংগ্রেসের স্ট্র‍যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছে। এই অবস্থায় আঞ্চলিক দলগুলির শক্তি নিয়ে চর্চা শুরু হয়েছে। আঞ্চলিক দলগুলি তাদের জায়গায় ভোটব্যাঙ্ক ধরে রাখছে। এই বার্তা হরিয়ানা বিধানসভা নির্বাচনের পর দেখা গেল।

লোকসভা নির্বাচনে ৯৯ টি আসন জিতেছে কংগ্রেস। লোকসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। তারপর কংগ্রেসের নেতৃত্বের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হতে পারে। হরিয়ানা বিধানসভা ভোটে সেই প্রতিফলন হয়ে থাকতে পারে। সেই কথাও মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ।

mallikarjun kharge and rahul gandhi

মঙ্গলবারের প্রবণতায় শিবসেনা ইউবিটি সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রতিক্রিয়া দিয়েছিলেন। অরাজকতাবিরোধী বিজেপি জয়ী। কংগ্রেসকে তার নিজের যুদ্ধের পরিকল্পনাগুলিকে নতুন করে দেখতে হবে। নিজেদের ফাঁকফোকর বুঝতে হবে। বিবেচনা করতে হবে। যখনই বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হবে, কংগ্রেস দুর্বল হয়ে পড়ছে বলে মনে হচ্ছে। পুরো জোটকে ফের কাজ করতে হবে...।"

মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেস উদ্ভব ঠাকরে ও শরোদ পাওয়ারের দলের সঙ্গে জোটবদ্ধ রয়েছেন। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে বলে খবর। এমভিএ জোট উদ্ভব ঠাকরেকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দাবি করছে।

" প্রতিটি নির্বাচন এবং প্রতিটি আসন কঠিন"। হরিয়ানার প্রবণতা স্পষ্ট হয়ে গিয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। হরিয়ানা ভোটের ফলাফল সেই বড় শিক্ষা দিয়েছে। এমনই বক্তব্য অরবিন্দ কেজরিওয়ালের। আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন। কংগ্রেসের সঙ্গে জোট রাজনীতিতে আসন ভাগাভাগি করতে হবে আপকে। এই ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আপ আসন সমঝোতায় রফা করতে চাইবে। এই কথাও মনে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।

সামনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। সেই রাজ্যেও কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বে। সেখানে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেসের উপর কতটা চাপ বাড়াবে? সেই প্রশ্ন উঠছে। যদিও এই ফলাফল নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোঁরেনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+