Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana Election Result 2024: হরিয়ানায় খাতাই খুলল না আপ! কেজরির গোপন 'রহস্য ফাঁস' করলেন দলের সাংসদ

Haryana Election Result 2024 : হরিয়ানায় হল না 'মর্নিং শোজ দ্য ডে'! বেলা বাড়তেই একেবারে পালটে গেল ছবিটা। আরও পাঁচ বছরের জন্য হরিয়ানা ধরে রাখছে বিজেপি। টানটান উত্তেজনা থাকলেও কাজে আসল না রাহুল ম্যাজিক। অন্যদিকে হরিয়ানা বিধানসভা পাখির চোখ করে ময়দানে নেমেছিল আম আদমি পার্টি। কিন্তু সে রাজ্যে খাতাই খুলতে পারল না।

নির্বাচনের আগে আবগারি দুর্নীতি মামলায় মুক্ত হলে, হরিয়ানায় 'বন্দি'ই থাকল আম আদমি পার্টি। যা নিঃসন্দেহে বড় ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) কাছে। আর এই ফলাফল (Haryana Election Result 2024) সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন আপেরই 'বিদ্রোহী' রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। কড়া ভাষায় কেজরিওয়ালকে আক্রমণ শানান।

swati maliwal and arvind kejriwal

তাঁর দাবি, শুধুমাত্র কংগ্রেসের থেকে বদলা নিতেই হরিয়ানার নির্বাচনে অংশ নিয়েছিল আপ। বিজেপি শাসনে থাকা এই রাজ্যের ফলাফল স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় কার্যত বিস্ফোরক পোস্ট করেছেন আপ নেত্রী (Swati Maliwal)। কার্যত নিজের দলের বিরুদ্ধেই একেবারে খড়গহস্ত হয়েছেন।

নাম না করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও আক্রমণ শানিয়েছেন। স্বাতী লিখছেন, বিজেপির এজেন্টে'র তকমা লাগানো হয়েছে। একের পর এক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি বিরোধী ইন্ডি জোটে থেকেও কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। শুধু তাই নয়, ভিনেশ ফোগাটকে হারাতে তাঁর বিরুদ্ধে কেজরিওয়াল প্রার্থী দিয়েছে বলেও অভিযোগ বিদ্রোহী আপ নেত্রীর।

এহেন ফলাফলের পর আম আদমিকে কিছুটা সাবধানও করে দিয়েছেন। স্বাতীর কথায়, এখনও সময় আছে। অহংকার ত্যাগ করে মানুষের জন্য কাজ করুন। এমনকি নাম না করে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ শানিয়ে বলেন, 'নাটক' বন্ধ করুন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই যে এই ফল তা মেনে নিয়েছেন অরবন্দ কেজরিওয়াল। তিনি বলেন, কোনও ভোট হালকা ভাবে দেখা উচিত নয়।

অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই যে এই ফল তা মেনে নিয়েছেন কেজরিওয়াল। তাঁর মন্তব্য, অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের এই ফল। আর এই ফল থেকে শিক্ষা নিয়ে আম আদমি পার্টিউ আগামীদিনে এগিয়ে যাবে বলেও এদিন মন্তব্য করেছেন আম আদমি পার্টি সুপ্রিমো (Haryana Election Result 2024)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+