Haryana Election: ১৩ শতাংশ প্রার্থীর নাম পুলিশের খাতায়? কোটিপতি প্রার্থী কতজন জানেন?
সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে প্রার্থীদের নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে এডিআর বা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্ম। তাতে জানানো হয়েছে কতজন প্রার্থীর নাম রয়েছে পুলিশের খাতায় এবং কতজন প্রার্থী কোটিপতি।
মূলত কৃষিপ্রধান রাজ্য হরিয়ানা। চাষবাসই সেখানকার প্রধান জীবিকা। এডিআর রিপোর্টে জানানো হয়েছে মোট ১০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। তারমধ্যে ১০৪৮ জন প্রার্থীর মধ্যে ১১৩ জন প্রার্থীর নাম রয়েছে পুলিশের খাতায়। এদের মধ্যে আবার ৬৫ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

অনেক প্রার্থী সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই প্রার্থী পদে জমা দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগী অপরাধীরা যেন ভোটে প্রার্থী হতে না পারেন। এমনকী যাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁরা প্রার্থী হতে পারেন না। যাঁদের বিরুদ্ধে অপরাধের ধারায় মামলা রয়েছে সেই প্রার্থীদের অধিকাংশ কংগ্রেসের প্রার্থী।
১৭ জন প্রার্থী কংগ্রেসের।, বিজেপির ৬জন, আম আদমি পার্টির ২৩ জন, জন নায়ক জনতা পার্টির ৭জন, আইএনএলডির ৯ জন, বিএসপির ৩ জন। তাঁদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের মামলা রয়েছে। এমনকী ৬ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
কোটিপতি প্রার্থীদের তালিকাও নেহাত কম নেই। ১০২৮ জনের মধ্যে ৮৫ জন প্রার্থী ১ কোটি টাকার মালিক বলে জানা গিয়েছে। কংগ্রেসের কোটিপতি প্রার্থীর তালিকা সবচেয়ে বেশি। ৮৪ শতাংশ প্রার্থী রয়েছেন। আম আদমি পার্টির প্রার্থীর সংখ্যা ৫২ জন যাঁরা কোটিপতি। জননায়ক জনতা পার্টির কোটিপতি প্রার্থী সংখ্যা ৪৬ জন। বিএসপির ৩৫ জন, আইএনএলডি প্রার্থীর সংখ্যা ৩৪ জন।












Click it and Unblock the Notifications