Haryana Election 2024: হরিয়ানায় 'সঙ্কল্প যাত্রা' শুরু করে রাহুল বললেন, 'আদানির সরকারে'র প্রয়োজন নেই
Haryana Election 2024: হরিয়ানায় 'আদানির সরকারে'র প্রয়োজন নেই। কৃষক, শ্রমিক এবং গরীব মানুষের কথা বলবে এমন সরকার গঠনের কথা বললেন রাহুল গান্ধী। হরিয়ানা বিধানসভাকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। মাটি কামড়ে সে রাজ্যে পড়ে রয়েছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আজ সোমবার থেকে হরিয়ানার বুকে 'সঙ্কল্প যাত্রা' (Vijay Sankalp Yatra) শুরু করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। আর সেই যাত্রা (Haryana Election 2024) থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন সোনিয়া পুত্র।

এদিন তিনি বলেন, হরিয়ানাতে ছোট ছোট পার্টিগুলির রিমোট বিজেপির হাতে আছে। এই লড়াই সরাসরি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। এমনকি একদিকে কৃষক-গরিব-মজুরের স্বার্থ, অন্যদিকে আদানি-আম্বানির স্বার্থ বলে বিজেপিকে তীব্র আক্রমণ শানান রাহুল গান্ধী। আর তা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ শানান। বলেন, কেন্দ্রে যে সরকার চলছে তা মোদীজির নয়। আদানির সরকার বলে কটাক্ষ কংগ্রেস সাংসদের।
শুধু তাই নয়, হরিয়ানার মানুষ 'আদানির সরকার' চান না। কৃষক, শ্রমিক এবং গরীব মানুষের কথা বলবে এমন সরকার গঠনের কথাও শোনা যায়। এই প্রসঙ্গে মার্কিন সরকারের কথা তুলে ধরেন রাহুল গান্ধী। বলেন, আমি আমেরিকায় গিয়েছিলাম। সেই সময় দেখেছিলাম সেখানে ছোট ছোট ঘরে কীভাবে হরিয়ানার ১৫-২০ যুবক থাকছে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না। ওই যুবকদের সঙ্গে কথা বলে রাহুল জানতে পারেন সমস্ত কিছু বিক্রি করে ৫০ লাখ টাকা জোগাড় করে তাঁরা আমেরিকায় গিয়েছেন কাজের জন্য।
#WATCH | Haryana: Addressing a public rally in Ambala, Congress MP and Lok Sabha LoP Rahul Gandhi says, "...Haryana government is the first step. There will be change here but when the government comes in Delhi, I want to know how much money is going into the pockets of the poor… pic.twitter.com/dKrafOqllG
— ANI (@ANI) September 30, 2024
আর তা তুলে কংগ্রেস সাংসদের দাবি, ৫০ লাখ টাকা যুবকদের কাছ থেকে কেড়ে নেওয়া হল, কারণ হরিয়ানায় কোনও কর্মসংস্থান নেই। রোজগার মিলছে না। বিজেপির শাসনকালে বেকারত্ব বাড়ছে বলেও আক্রমণ রাহুল গান্ধীর। অন্যদিকে অগ্নিবীর যোজনা নিয়েও বিজেপি সরকারকে তোপ দাগেন। তাঁর দাবি, অগ্নিবীর যোজনা জওয়ানদের পেনশন চুরির একটা মাধ্যম। বলে রাখা প্রয়োজন, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন৷ ফের একবার হরিয়ানার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি।
অন্যদিকে লাগাতার প্রচার করছে কংগ্রেস। তবে আম আদমি পার্টি বড় কাঁটা রাহুল গান্ধীদের কাছে। যদিও আপের সঙ্গে জোট বেঁধে লড়াই'য়ের মঞ্চে নামার পক্ষে ছিলেন সোনিয়া পুত্র। কিন্তু বেশ কিছু নেতার 'বিদ্রোহে' তা হয়নি। এই অবস্থায় হরিয়ানায় একাই লড়ছে কংগ্রেস। এই অবস্থায় শেষ হাসি হরিয়ানায় কে হাসে সেদিকেই নজর রয়েছে।












Click it and Unblock the Notifications