হরিয়ানা নির্বাচন ২০২৪: নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা, ১৩ জন নেতাকে বহিষ্কার কংগ্রেসের
তাদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ করার অভিযোগ। নির্দল হিসেবে তারা কংগ্রেসের বিরুদ্ধেই ভোটে লড়ছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় কংগ্রেস। ১৩ জন নেতৃত্বকে দল থেকে বহিষ্কার করা হল।
কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে হরিয়ানায়। তারপরেও বিক্ষুব্ধ হিসেবে একাধিক কংগ্রেস নেতৃত্ব প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছিলেন। দল বিরোধী কার্যকলাপ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওই ১৩ জন নেতৃত্বকে বহিষ্কার করা হয়েছে কংগ্রেস থেকে।

তাদের ছয় বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হল। শুক্রবার নেতৃত্ব এই কথা নেতৃত্ব জানিয়েছে। নরেশ ধান্ডে (গুহলা এসসি সিট), পারদীপ গিল (জিন্দ), সজ্জন সিং ধুল (পুন্ডরি), সুনিতা বাত্তান (পুন্ডরি), রাজীব মামুরাম গোন্ডার (নীলোখেরি-এসসি), দয়াল সিং সিরোহি (নীলোখেরি-এসসি), বিজয় জৈন (পানিপথ গ্রামীণ), দিলবাগ সান্দিল (উচানা কালান), অজিত ফোগাট (দাদরি), অভিজিৎ সিং (ভিওয়ানি), সতবীর রাতেরা (বাওয়ানি খেরা-এসসি), নিতু মান (পৃথলা) এবং অনিতা ধুল বদসিকরি (কালায়ত) কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হল। রাজ্য ইউনিটের প্রধান উদয় ভানের জারি করা দলীয় আদেশ অনুসারে তাদের বহিষ্কার করা হয়েছে।
আগামী ৫ অক্টোবর রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অনেকেই টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন। অনেকেই নির্দল হিসেবে প্রার্থী দাঁড়িয়েছিলেন। কংগ্রেস নেতৃত্ব তাদের বোঝানো শুরু হয়। অনেকেই শেষ অবধি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু এই ১৩ জন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি৷ কঠিন সিদ্ধান্ত নিতেই হল কংগ্রেসকে।
কংগ্রেসের পক্ষে, সিনিয়র নেতা এবং প্রাক্তন মন্ত্রী সম্পাত সিং নলওয়া আসন থেকে নমিনেশন প্রত্যাহার করে নিয়েছিলেন কাগজপত্র দাখিল করার পরে। অন্য নেতা রাম কিশেন 'ফৌজি'ও বাওয়ানি খেরা সরে এসেছিলেন। আম্বালা সিটি থেকে প্রাক্তন বিধায়ক জসবীর মালাউর কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী নির্মল সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে। জোর প্রচার চলছে হরিয়ানায়। ৫ অক্টোবর ওই রাজ্যে ভোট। ৮ অক্টোবর ফলপ্রকাশ।












Click it and Unblock the Notifications