Haryana Election 2024: কে হবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী, ফলাফল প্রকাশের আগেই বড় ইঙ্গিত দিলেন ভূপিন্দর সিং হুডা

হরিয়ানা বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। মোটের উপরে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণই হয়েছে। এক্সিট পোলে যে তথ্য প্রকাশ্যে আসছে তাতে কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক্সিট পোলে দেখানো হয়েছে সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে কংগ্রেস।

অর্থাৎ হরিয়ানায় সরকার গড়তে চলেছে কংগ্রেস সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছেও। তার মধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন। ইতিমধ্যেই হরিয়ানা কংগ্রেসের বর্ষিয়ান নেতা ভূপিন্দর সিং হুডার নাম ঘোরা ফেরা করছে। এদিকে আবার ভূপিন্দর সিং হুডা যে ইঙ্গিত দিয়েছেন তাতে কংগ্রেস নেত্রী কুমারী শৈলজার নাম উঠে আসছে।

Bhupinder Singh Hooda

কংগ্রেসের বর্ষিয়ান নেতা ভূপিন্দর সিং হুডা দাবি করেছেন এবার কংগ্রেসই হরিয়ানায়. সরকার গড়বে। এবং পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়বেন তাঁরা। কোনও শরিকি সহায়তার প্রয়োজন হবে না। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৫০ থেকে ৫৮টি আসন কংগ্রেস পাবে বলে অধিকাংশ এক্সিট পোলেই দাবি করা হয়েছে। বিজেপির ভাগ্যে খুব বেশি হলে ২০ থেকে ২৮টি আসন জুটবে বলে দাবি করা হয়েছে। ২০১৯ সালে বিজেপি হরিয়ানায় ৪০টি আসন পেয়েছিল।

এদিকে হরিয়ানায় যখন কংগ্রেস আশা দেখতে শুরু করেছে তখন মুখ্যমন্ত্রী পদ নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা। কে হবেন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা না কি অন্য কেই। বর্ষিয়াণ কংগ্রেস নেতা জানিয়েছেন সবটাই হাইকমান্ডের সিদ্ধান্ত। প্রসঙ্গত কংগ্রেসের দলিত নেত্রী হিসেবে কুমারী শৈলজা বেশ জনপ্রিয় নেত্রী। কুমারী শৈলজার নাম ঘোরা ফেরা করছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিবেসে। ৫ বছরের সাংসদ কুমারী শৈলজা। জনপ্রিয় দলিত নেত্রী। কাজেই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে তাঁকে বসানোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+