Haryana: গ্রেফতারি এড়াতে পুলিশকে দেখেই ছুট গোরক্ষক বিট্টু বজরঙ্গীর, ফিল্মি কায়দায় ধরল পুলিশ
গোরক্ষক বিট্টু বজরঙ্গী পুলিশকে দেখেই ছুটে পালাচ্ছিল। তৎক্ষণাৎ পিছু ধাওয়া করে পুলিশ। মঙ্গলবার ফিল্মি কায়দায় তাকে গ্রেফতার করতে সমর্থ হল পুলিশ। হরিয়ানার ফরিদাবাদে এদিন প্রকাশ্য রাস্তায় দেখা গেল এক প্রস্থ নাটক। গ্রেফতারি এড়াতে ছুটে পালানোর পর কলার ধরে তাকে নিয়ে এল পুলিশ।
হরিয়ানার নুহতে ভিএইচপির সমাবেশের আগে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানিমূলক ভিডিও প্রকাশ করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য হরিয়ানা পুলিশ গোরক্ষক বজরং ফোর্সের প্রধানের বিরুদ্ধে মামলা করেছিল। স্বঘোষিত গোরক্ষক রাজকুমার ওরফে বিট্টু বজরঙ্গীকে মঙ্গলবার ফরিদাবাদ থেকে পুলিশ গ্রেফতার করে।

তার বাড়ির সামনে থেকেই নাটকীয় কায়দায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তার ফরিদাবাদের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশকে দেখেই পালিয়ে যাচ্ছিল বজরঙ্গী। পুলিশ তারপর তার পিছু ধাওয়া করে। খানিক দূরে গিয়েই তাকে ধরে ফেলে পুলিশ। তারপর কলার ধরে টেনে নিয়ে এসে গাড়িতে তোলা হয়।
গত ৩১ জুলাই হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেই দাঙ্গায় ৬ জন নিহত হয়েছেন। ৪৪ জন গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুসারে নুহ পুলিশ এই ঘটনায় ২৩০ জনকে গ্রেফতার করেছে। সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় ৭৯ জনকে গুরুগ্রাম পুলিশ গ্রেফতার করেছে।
হরিয়ানার নুহ জেলায় বিশ্ব হিন্দু পরিষদের সমাবেশের আগে বিট্টু বজরঙ্গী সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও পোস্টে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তা ইন্টারনেটে ব্যাপকভাবে শেয়ার হয়। নুহ সদর থানায় এএসপি উষা কুণ্ডুর অভিযোগ দায়েরের পর বিট্টু বজরঙ্গীর বিরুদ্ধে পৃথক একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে।
বিট্টু বজরঙ্গীর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির ১৪৮, ১৪৯, ৩৩২, ৩৫৩, ১৮৬, ৩৯৫, ৩৯৭, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানিমূলক ভিডিও প্রকাশ করে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার জন্য ১ অগাস্ট ফরিদাবাদে ডাবুয়া থানায় এফআিআর করা হয়েছিল।
ছবি সৌজন্য: টুইটার












Click it and Unblock the Notifications